বাবাকে নিয়ে আবেগঘন বার্তা মোজতবা খামেনির

ইরানের হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তার ছেলে মোজতবা খামেনি। পিতার মৃত্যুর চল্লিশ দিন পূর্ণ হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি এ বার্তা দিয়েছেন।  শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  মোজতবা খামেনি বলেছেন, ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না, তবে নিজেদের অধিকার রক্ষায় কোনো ছাড় দেবে না। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বার্তায় তিনি বলেন, আমরা যুদ্ধ চাইনি এবং এখনও চাই না। কিন্তু কোনো অবস্থাতেই আমাদের বৈধ অধিকার ত্যাগ করব না। প্রতিবেদনে বলা হয়েছে, এই বার্তাটি প্রকাশ করা হয় তার পিতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যাকাণ্ডের ৪০ দিন পূর্তিতে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরুর দিনেই এই ঘটনা ঘটে। মোজতবা খামেনি তার বক্তব্যে ‘রেজিস্ট্যান্স ফ্রন্টের’ তথা প্রতিরোধ যোদ্ধাদের কথা উল্লেখ করেন। এটি মূলত ইরানপন্থি আঞ্চলিক শক্তিগুলোর জোট। এতে লেবাননের প্রেক্ষাপটও ইঙ্গিত করা হয়েছে, যেখানে ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হ

বাবাকে নিয়ে আবেগঘন বার্তা মোজতবা খামেনির

ইরানের হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তার ছেলে মোজতবা খামেনি। পিতার মৃত্যুর চল্লিশ দিন পূর্ণ হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি এ বার্তা দিয়েছেন। 

শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

মোজতবা খামেনি বলেছেন, ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না, তবে নিজেদের অধিকার রক্ষায় কোনো ছাড় দেবে না। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বার্তায় তিনি বলেন, আমরা যুদ্ধ চাইনি এবং এখনও চাই না। কিন্তু কোনো অবস্থাতেই আমাদের বৈধ অধিকার ত্যাগ করব না।

প্রতিবেদনে বলা হয়েছে, এই বার্তাটি প্রকাশ করা হয় তার পিতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যাকাণ্ডের ৪০ দিন পূর্তিতে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরুর দিনেই এই ঘটনা ঘটে।

মোজতবা খামেনি তার বক্তব্যে ‘রেজিস্ট্যান্স ফ্রন্টের’ তথা প্রতিরোধ যোদ্ধাদের কথা উল্লেখ করেন। এটি মূলত ইরানপন্থি আঞ্চলিক শক্তিগুলোর জোট। এতে লেবাননের প্রেক্ষাপটও ইঙ্গিত করা হয়েছে, যেখানে ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হলেও, জনগণকে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন খামেনি। তিনি বলেন, জনগণের কণ্ঠস্বর আলোচনার ফলাফলে প্রভাব ফেলবে। তাই এখনো রাস্তায় উপস্থিত থাকা জরুরি।

খামেনি উপসাগরীয় দেশগুলোর উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেন, তারা যেন ‘ভ্রান্ত প্রতিশ্রুতি’ থেকে সাবধান থাকে এবং পশ্চিমা শক্তিগুলোর প্রভাব থেকে দূরে থাকে। তিনি বলেন, আমরা আমাদের ওপর হামলাকারীদের শাস্তি ছাড়া ছেড়ে দেব না। প্রতিটি ক্ষয়ক্ষতি ও শহীদদের রক্তের জন্য ক্ষতিপূরণ দাবি করব।

পোস্টে তিনি বলেছেন, ‘ইসলাম এবং ইরানের শত্রুদের সেই ভয়াবহ অপরাধ, ইসলামী বিপ্লবের নেতা, ইসলামী উম্মাহ ও সত্যসন্ধানীদের নেতা এবং ইরানের শহীদ ও প্রতিরোধের সর্দার, মহান #খামেনেই-এর শাহাদাতের চল্লিশ দিন অতিবাহিত হয়েছে।’

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow