বাবাকে বাঁচিয়ে প্রাণ দিল লিমন
রংপুরের পীরগঞ্জে বাবাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন লিমন মিয়া (২৫) নামের এক যুবক। রোববার (০৩ মে) দুপুরে উপজেলার মাদারপুর গ্রামের আখিরা নদীতে এ ঘটনা ঘটে। জানা গেছে, লিমনের বাবা গোফফার আলী সাঁতার না জেনেও নদী পার হয়ে ওপারের জমি থেকে পাকা ধান আনতে যান। মাঝনদীতে পৌঁছলে স্রোতের ঘূর্ণিতে পড়ে তিনি ডুবে যেতে থাকেন এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। বাবার সেই আর্তনাদ শুনে তীরে থাকা লিমন এক মুহূর্ত দেরি না করে নদীতে ঝাঁপ দেন। সাঁতারে খুব দক্ষ না হওয়া সত্ত্বেও বাবাকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা চালান তিনি। কিন্তু স্রোতের তীব্রতায় বাবার কাছে পৌঁছানোর আগেই নিজেই ডুবে যান। স্থানীয় বাসিন্দা মনুবর মিয়া বলেন, হঠাৎ চিৎকার শুনে আমরা দৌড়ে গিয়ে আমরা গ্রামবাসীরা দেখি দুজনই পানিতে ডুবে যাচ্ছে। দ্রুত উদ্ধার চেষ্টা চালানো হয়। আরেক বাসিন্দা তাহা মিয়া বলেন, পরে স্থানীয়রা লিমনকে উদ্ধার করে তীরে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর অসুস্থ অবস্থায় গোফফার আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান সাদেকুল ইসলাম ঘট
রংপুরের পীরগঞ্জে বাবাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন লিমন মিয়া (২৫) নামের এক যুবক। রোববার (০৩ মে) দুপুরে উপজেলার মাদারপুর গ্রামের আখিরা নদীতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, লিমনের বাবা গোফফার আলী সাঁতার না জেনেও নদী পার হয়ে ওপারের জমি থেকে পাকা ধান আনতে যান। মাঝনদীতে পৌঁছলে স্রোতের ঘূর্ণিতে পড়ে তিনি ডুবে যেতে থাকেন এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। বাবার সেই আর্তনাদ শুনে তীরে থাকা লিমন এক মুহূর্ত দেরি না করে নদীতে ঝাঁপ দেন।
সাঁতারে খুব দক্ষ না হওয়া সত্ত্বেও বাবাকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা চালান তিনি। কিন্তু স্রোতের তীব্রতায় বাবার কাছে পৌঁছানোর আগেই নিজেই ডুবে যান।
স্থানীয় বাসিন্দা মনুবর মিয়া বলেন, হঠাৎ চিৎকার শুনে আমরা দৌড়ে গিয়ে আমরা গ্রামবাসীরা দেখি দুজনই পানিতে ডুবে যাচ্ছে। দ্রুত উদ্ধার চেষ্টা চালানো হয়।
আরেক বাসিন্দা তাহা মিয়া বলেন, পরে স্থানীয়রা লিমনকে উদ্ধার করে তীরে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে গুরুতর অসুস্থ অবস্থায় গোফফার আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান সাদেকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
What's Your Reaction?