বাবার জানাজায় অঝোরে কাঁদলেন খামেনির ৩ ছেলে, ছিলেন না মোজতোবা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিয়ে বাবার মরদেহের পাশে দাঁড়িয়ে অঝোরে কেঁদেছেন তার তিন ছেলে। তবে বাবার এই জানাজায় উপস্থিত ছিলেন না খামেনির স্থলাভিষিক্ত হওয়া ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতোবা খামেনি। রোববারের (৫ জুলাই) এই জানাজায় প্রয়াত নেতা ও তার পরিবারের চার সদস্যের কফিনগুলো যখন তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় রাখা ছিল, তখন খামেনির তিন ছেলে মোস্তফা, মাসুদ ও মেয়সাম খামেনিকে গভীরভাবে শোক প্রকাশ করতে ও কাঁদতে দেখা যায়। জানাজায় অংশ নেওয়া খামেনির বড় ছেলে মোস্তফা খামেনি (৬৪) একজন শিয়া ধর্মগুরু। তিনি রাজনৈতিকভাবে খুব একটা সক্রিয় নন ও বর্তমানে ইরান সরকারের কোনো পদেও নেই। তবে ধর্মীয় মহলে তিনি বেশ প্রভাবশালী হিসেবে পরিচিত। খামেনির তৃতীয় ছেলে মাসুদ খামেনি-ও (৫২) একজন ধর্মগুরু। তিনি ‘অফিস ফর প্রিজার্ভিং অ্যান্ড পাবলিশিং খামেনিস ওয়ার্কস’ (খামেনির কর্ম সংরক্ষণ ও প্রকাশনা কার্যালয়) পরিচালনা করেন, যা সর্বোচ্চ নেতার ভাষণগুলো সংরক্ষণ ও প্রচারের কাজ করে। ইরানপন্থি সংস্কারবাদী অ্যাক্টিভিস্ট মাধ্যম ‘ইরানওয়ার’ -এর (Iranwire) তথ্য অনুযায়ী, মাসুদ একটি বিশাল প্রচা

বাবার জানাজায় অঝোরে কাঁদলেন খামেনির ৩ ছেলে, ছিলেন না মোজতোবা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিয়ে বাবার মরদেহের পাশে দাঁড়িয়ে অঝোরে কেঁদেছেন তার তিন ছেলে। তবে বাবার এই জানাজায় উপস্থিত ছিলেন না খামেনির স্থলাভিষিক্ত হওয়া ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতোবা খামেনি।

রোববারের (৫ জুলাই) এই জানাজায় প্রয়াত নেতা ও তার পরিবারের চার সদস্যের কফিনগুলো যখন তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় রাখা ছিল, তখন খামেনির তিন ছেলে মোস্তফা, মাসুদ ও মেয়সাম খামেনিকে গভীরভাবে শোক প্রকাশ করতে ও কাঁদতে দেখা যায়।

জানাজায় অংশ নেওয়া খামেনির বড় ছেলে মোস্তফা খামেনি (৬৪) একজন শিয়া ধর্মগুরু। তিনি রাজনৈতিকভাবে খুব একটা সক্রিয় নন ও বর্তমানে ইরান সরকারের কোনো পদেও নেই। তবে ধর্মীয় মহলে তিনি বেশ প্রভাবশালী হিসেবে পরিচিত।

খামেনির তৃতীয় ছেলে মাসুদ খামেনি-ও (৫২) একজন ধর্মগুরু। তিনি ‘অফিস ফর প্রিজার্ভিং অ্যান্ড পাবলিশিং খামেনিস ওয়ার্কস’ (খামেনির কর্ম সংরক্ষণ ও প্রকাশনা কার্যালয়) পরিচালনা করেন, যা সর্বোচ্চ নেতার ভাষণগুলো সংরক্ষণ ও প্রচারের কাজ করে। ইরানপন্থি সংস্কারবাদী অ্যাক্টিভিস্ট মাধ্যম ‘ইরানওয়ার’ -এর (Iranwire) তথ্য অনুযায়ী, মাসুদ একটি বিশাল প্রচারযন্ত্র নিয়ন্ত্রণ করেন ও একাধিক গণমাধ্যমের সঙ্গে তার গভীর যোগাযোগ রয়েছে।

মেয়সাম খামেনি (৪৮) হলেন আলী খামেনির সবচেয়ে ছোট ছেলে। ভাইদের তুলনায় তিনি জনসাধারণের সামনে নিজের প্রোফাইল বা উপস্থিতি বেশ আড়ালে রাখেন। তিনিও সর্বোচ্চ নেতার কর্ম সংরক্ষণ ও প্রকাশনা কার্যালয়ে কাজ করেছেন।

রবিবারের এই বিদায়ী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোজতোবা খামেনির শ্বশুর গোলাম-আলী হাদ্দাদ-আদেল ও খামেনির জামাতা মোহাম্মদ মোহাম্মদী গোলপায়েগানী। এই গোলপায়েগানীরই ৪ বছর বয়সী কন্যা জাহরার মরদেহ ছোট কফিনটিতে রাখা হয়েছে।

সূত্র: সিএনএন

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow