বাবার বাড়িতে গৃহবধূর ঝুলন্ত লাশ, চিরকুটে লেখা প্রেমিকের নাম

মৌলভীবাজারের বড়লেখায় বাবার বাড়ির রান্নাঘর থেকে ময়না গঞ্জু (৩৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার পাথারিয়া চা বাগান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  নিহত ময়না ওই বাগানের মিঠাইলাল গঞ্জুর মেয়ে এবং কুলাউড়া উপজেলার বরমচাল চা বাগানের সুকিন্দর গঞ্জুর স্ত্রী। লাশ উদ্ধারের সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত বিষয়ের জেরে তিনি আত্মহত্যা করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহের পাশ থেকে উদ্ধার করা চিরকুটে ‘বিশ্বজিৎ’ নামে এক ব্যক্তির নাম উল্লেখ রয়েছে। এছাড়া সেখানে কিছু ব্যক্তিগত ও পারিবারিক অভিমানের কথা লিখে গেছেন ওই গৃহবধূ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে বুধবার সকালের মধ্যে কোনো এক সময় তিনি গলায় ফাঁস দেন। নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, প্রায় ১৬ বছর আগে সুকিন্দর গঞ্জুর সঙ্গে ময়নার বিয়ে হয়। তবে দীর্ঘ দাম্পত্য জীবনে সন্তান না হওয়ায় পারিবারিক কলহ দেখা দেয়। এর জেরে প্রায় এক বছর আগে তিনি স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন। পরবর্তীতে বরমচাল এলাকার বিশ্বজিৎ গঞ্জুর সঙ্গে তার প্রেমের সম্

বাবার বাড়িতে গৃহবধূর ঝুলন্ত লাশ, চিরকুটে লেখা প্রেমিকের নাম

মৌলভীবাজারের বড়লেখায় বাবার বাড়ির রান্নাঘর থেকে ময়না গঞ্জু (৩৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার পাথারিয়া চা বাগান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত ময়না ওই বাগানের মিঠাইলাল গঞ্জুর মেয়ে এবং কুলাউড়া উপজেলার বরমচাল চা বাগানের সুকিন্দর গঞ্জুর স্ত্রী।

লাশ উদ্ধারের সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত বিষয়ের জেরে তিনি আত্মহত্যা করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহের পাশ থেকে উদ্ধার করা চিরকুটে ‘বিশ্বজিৎ’ নামে এক ব্যক্তির নাম উল্লেখ রয়েছে। এছাড়া সেখানে কিছু ব্যক্তিগত ও পারিবারিক অভিমানের কথা লিখে গেছেন ওই গৃহবধূ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে বুধবার সকালের মধ্যে কোনো এক সময় তিনি গলায় ফাঁস দেন।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, প্রায় ১৬ বছর আগে সুকিন্দর গঞ্জুর সঙ্গে ময়নার বিয়ে হয়। তবে দীর্ঘ দাম্পত্য জীবনে সন্তান না হওয়ায় পারিবারিক কলহ দেখা দেয়। এর জেরে প্রায় এক বছর আগে তিনি স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন। পরবর্তীতে বরমচাল এলাকার বিশ্বজিৎ গঞ্জুর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি বিশ্বজিৎ অন্যত্র বিয়ে করায় ময়না মানসিকভাবে ভেঙে পড়েন এবং এই চরম পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, ময়না গঞ্জুর লাশের পাশ থেকে তার হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এতে তার প্রেমিকের নামসহ মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার ইঙ্গিত রয়েছে। 

ওসি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow