বাবার মৃত্যুবার্ষিকীতে আইসিইউ উদ্বোধন, প্রশংসায় ভাসছেন বিমানমন্ত্রী
বাবার নবম মৃত্যুবার্ষিকীতে মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে জেলার প্রথম ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। শনিবার (১ আগস্ট) মরহুম হারুনার রশিদ খান মুন্নুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চার শয্যাবিশিষ্ট আধুনিক আইসিইউর উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমেরও উদ্বোধন করা হয়। জানা গেছে, দিনের কর্মসূচি শুরু হয় সকালে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত এবং বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে। পরে প্রধান অতিথি হিসেবে বিমানমন্ত্রী মুন্নু মেডিকেল কলেজের নতুন ১০ তলা অ্যাকাডেমিক ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন। এছাড়া কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তিনি। পরবর্তীতে মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল করিম এবং হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিনের সঙ্গে যৌথভাবে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিমানমন্ত্রী। এরপর আনুষ্ঠানিকভাবে চার শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা
বাবার নবম মৃত্যুবার্ষিকীতে মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে জেলার প্রথম ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
শনিবার (১ আগস্ট) মরহুম হারুনার রশিদ খান মুন্নুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চার শয্যাবিশিষ্ট আধুনিক আইসিইউর উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমেরও উদ্বোধন করা হয়।
জানা গেছে, দিনের কর্মসূচি শুরু হয় সকালে মরহুম হারুনার রশিদ খান মুন্নুর কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত এবং বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে। পরে প্রধান অতিথি হিসেবে বিমানমন্ত্রী মুন্নু মেডিকেল কলেজের নতুন ১০ তলা অ্যাকাডেমিক ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন। এছাড়া কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তিনি।
পরবর্তীতে মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল করিম এবং হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিনের সঙ্গে যৌথভাবে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিমানমন্ত্রী। এরপর আনুষ্ঠানিকভাবে চার শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু করেন।
জেলার প্রথম আইসিইউ চালুর ফলে এখন থেকে গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ছুটতে হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে সময়, অর্থ ও ভোগান্তি—সবই কমবে এবং সংকটাপন্ন রোগীরা মানিকগঞ্জেই জরুরি নিবিড় পরিচর্যা সেবা পাবেন।
এসময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, আমার বাবা জাতীয়তাবাদী আদর্শের প্রশ্নে ছিলেন আপসহীন। মানুষের কল্যাণে কাজ করাই ছিল তার জীবনের মূল দর্শন। তার সেই আদর্শ ধারণ করেই আমি মানিকগঞ্জের মানুষের পাশে থাকতে চাই। মানুষের ভালোবাসার প্রতিদান উন্নয়ন ও সেবার মাধ্যমে দিতে চাই।
বিমানমন্ত্রীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির মুখপাত্র আ ফ ম নুরতাজ আলম বাহার বলেন, মানিকগঞ্জের মানুষের দীর্ঘদিনের একটি বড় চাহিদা ছিল আধুনিক আইসিইউ সুবিধা। মরহুম হারুনার রশিদ খান মুন্নু মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। তার মৃত্যুবার্ষিকীতে তার কন্যা বিমানমন্ত্রী আফরোজা খানম রিতার আইসিইউ উদ্বোধনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
উল্লেখ্য, হারুনার রশিদ খান মুন্নু ২০১৭ সালের ১ আগস্ট ইন্তেকাল করেন। মৃত্যুর নয় বছর পরও তার কর্মময় জীবন, শিল্পায়নে অসামান্য অবদান, দূরদর্শী নেতৃত্ব এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য তিনি মানুষের হৃদয়ে শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণীয় হয়ে আছেন। প্রতিবছরের মতো এবারও মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মাধ্যমে তাঁকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়।
মো. সজল আলী/কেএইচকে/এএসএম
What's Your Reaction?