বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে ছেলের মৃত্যু
নাটোরের নলডাঙ্গায় হালতির বিলে মাছ ধরতে গিয়ে আকস্মিক ঝড় ও ঢেউয়ের কবলে নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে বাবা-ছেলে। বাবা প্রাণে বাঁচলেও পানিতে ডুবে মারা যান ছেলে। নিহত যুবকের নাম মো. শহিদুল ইসলাম (৩০)। তিনি উপজেলার ৩ নম্বর খাজুরা ইউনিয়নের হবি প্রামাণিকের (৬০) ছেলে। মঙ্গলবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে নলডাঙ্গার হালতির বিলে মাছ শিকারের সময় এ মৃত্যুর ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম ও তার বাবা প্রতিরাতে নৌকা করে বিলে মাছ ধরতে যেতেন। মঙ্গলবার ভোরে মাছ ধরার সময় অসাবধানতাবশত বাবার সামনেই নৌকা থেকে পড়ে শহিদুলের মৃত্যু হয়। নলডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে। এ ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নাটোরের নলডাঙ্গায় হালতির বিলে মাছ ধরতে গিয়ে আকস্মিক ঝড় ও ঢেউয়ের কবলে নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে বাবা-ছেলে। বাবা প্রাণে বাঁচলেও পানিতে ডুবে মারা যান ছেলে।
নিহত যুবকের নাম মো. শহিদুল ইসলাম (৩০)। তিনি উপজেলার ৩ নম্বর খাজুরা ইউনিয়নের হবি প্রামাণিকের (৬০) ছেলে।
মঙ্গলবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে নলডাঙ্গার হালতির বিলে মাছ শিকারের সময় এ মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম ও তার বাবা প্রতিরাতে নৌকা করে বিলে মাছ ধরতে যেতেন। মঙ্গলবার ভোরে মাছ ধরার সময় অসাবধানতাবশত বাবার সামনেই নৌকা থেকে পড়ে শহিদুলের মৃত্যু হয়।
নলডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে। এ ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
What's Your Reaction?