বাব আল-মান্দেব এড়িয়ে আফ্রিকার পথে সৌদির বৃহৎ ৬ জাহাজ

সৌদি আরবের পতাকাবাহী ছয়টি অতি-বৃহৎ অপরিশোধিত তেলবাহী জাহাজ বাব আল-মান্দেব প্রণালি ব্যবহার না করে আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে গন্তব্যে যাওয়ার পথ বেছে নিয়েছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম মেরিনট্রাফিক মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, জাহাজগুলো বর্তমানে খালি অবস্থায় চলাচল করছে। এশিয়ায় আগের যাত্রা শেষ করে তারা ভারত মহাসাগর হয়ে দক্ষিণমুখী হয়েছে এবং লোহিত সাগরে প্রবেশ না করে কেপ অব গুড হোপ ঘুরে যাওয়ার পরিকল্পনা করছে। প্ল্যাটফর্মটির তথ্য অনুযায়ী, ছয়টি জাহাজের মধ্যে পাঁচটির স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা প্রথম গন্তব্য পরিবর্তনের তথ্য ৩০ জুলাই রেকর্ড করা হয়। ঘিনাহ ও লায়নাহ তাদের গন্তব্য দক্ষিণ আফ্রিকার ডারবান দেখিয়েছে। বুরকান প্রথমে ডারবান, পরে অ্যালগোয়া বে এবং সর্বশেষ পোর্ট এলিজাবেথকে গন্তব্য হিসেবে দেখায়। অন্যদিকে দিলাম ও হাজম প্রথমে জিব্রাল্টারকে গন্তব্য হিসেবে উল্লেখ করলেও পরে হাজম ৩১ জুলাই রাত ১০টা ২০ মিনিট (জিএমটি) ডারবানকে নতুন গন্তব্য হিসেবে হালনাগাদ করে। ষষ্ঠ জাহাজ সালাম দক্ষিণ আফ্রিকার একটি গন্তব্যের সংকেত দিচ্ছে বলে জানিয়েছে মেরিনট্রাফিক। নিরাপত্

বাব আল-মান্দেব এড়িয়ে আফ্রিকার পথে সৌদির বৃহৎ ৬ জাহাজ
সৌদি আরবের পতাকাবাহী ছয়টি অতি-বৃহৎ অপরিশোধিত তেলবাহী জাহাজ বাব আল-মান্দেব প্রণালি ব্যবহার না করে আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে গন্তব্যে যাওয়ার পথ বেছে নিয়েছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম মেরিনট্রাফিক মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, জাহাজগুলো বর্তমানে খালি অবস্থায় চলাচল করছে। এশিয়ায় আগের যাত্রা শেষ করে তারা ভারত মহাসাগর হয়ে দক্ষিণমুখী হয়েছে এবং লোহিত সাগরে প্রবেশ না করে কেপ অব গুড হোপ ঘুরে যাওয়ার পরিকল্পনা করছে। প্ল্যাটফর্মটির তথ্য অনুযায়ী, ছয়টি জাহাজের মধ্যে পাঁচটির স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা প্রথম গন্তব্য পরিবর্তনের তথ্য ৩০ জুলাই রেকর্ড করা হয়। ঘিনাহ ও লায়নাহ তাদের গন্তব্য দক্ষিণ আফ্রিকার ডারবান দেখিয়েছে। বুরকান প্রথমে ডারবান, পরে অ্যালগোয়া বে এবং সর্বশেষ পোর্ট এলিজাবেথকে গন্তব্য হিসেবে দেখায়। অন্যদিকে দিলাম ও হাজম প্রথমে জিব্রাল্টারকে গন্তব্য হিসেবে উল্লেখ করলেও পরে হাজম ৩১ জুলাই রাত ১০টা ২০ মিনিট (জিএমটি) ডারবানকে নতুন গন্তব্য হিসেবে হালনাগাদ করে। ষষ্ঠ জাহাজ সালাম দক্ষিণ আফ্রিকার একটি গন্তব্যের সংকেত দিচ্ছে বলে জানিয়েছে মেরিনট্রাফিক। নিরাপত্তা ঝুঁকি এড়াতে এবং বাব আল-মান্দেব প্রণালি দিয়ে লোহিত সাগরে প্রবেশ না করে জাহাজগুলো আফ্রিকার কেপ অব গুড হোপ ঘুরে বিকল্প রুট ব্যবহার করছে। এর ফলে যাত্রার সময় স্বাভাবিকের চেয়ে উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow