বারান্দা থেকে ফেলা হয় ‘আমাকে বাঁচান’ লেখা চিরকুট, অতঃপর...
রাজধানীর বনানীতে ‘আমাকে বাঁচান’ লেখা একটি চিরকুটকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টির ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে গিয়ে এক গৃহকর্মীকে উদ্ধার করে ও বাসার মালিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে বনানী ৫ নম্বর সড়কের একটি ভবনের সামনে উত্তেজিত জনতা জড়ো হয়।। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে সন্ধ্যার পরেও সেখানে লোকজনের উপস্থিতি দেখা গেছে। বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মহিন উদ্দিন জানান, ঘটনাস্থলে লোকজন অনেক রকমের কথা বলছে। আমরা তাদের নিয়ন্ত্রণ করতে ব্যস্ত ছিলাম। ভবনের একটি বাসায় একজন গৃহকর্মী কাজ করত। সে একটা চিরকুট লিখে বাসার বারান্দা থেকে নিচে ফেলে দেয়। চিরকুটে লেখা ছিল, ‘আমাকে বাঁচান। হয় ৯৯৯ এ কল দেন, না হলে আমার স্বামীর এই নম্বরে কল দেন।’ তিনি আরও জানান, এক পথচারী চিরকুটটি পেয়ে ভবনের নিচে লোকজন জড়ো করেন। এ সময়ে গৃহকর্মীকে মেরে ফেলার গুজব ছড়িয়ে দেওয়া হয়। পুলিশ কর্মকর্তা জানান, কড়াইল বস্তির কিছু মানুষও ঘটনাস্থলে এসে গৃহকর্মীর মৃত্যুর ঘটনা প্রচার করতে শুরু করে। দুজনকে ভেতরে আটকে রাখার গুজবও ছড়ানো হয়। এতে ভবন ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হ
রাজধানীর বনানীতে ‘আমাকে বাঁচান’ লেখা একটি চিরকুটকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টির ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে গিয়ে এক গৃহকর্মীকে উদ্ধার করে ও বাসার মালিককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে বনানী ৫ নম্বর সড়কের একটি ভবনের সামনে উত্তেজিত জনতা জড়ো হয়।। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে সন্ধ্যার পরেও সেখানে লোকজনের উপস্থিতি দেখা গেছে।
বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মহিন উদ্দিন জানান, ঘটনাস্থলে লোকজন অনেক রকমের কথা বলছে। আমরা তাদের নিয়ন্ত্রণ করতে ব্যস্ত ছিলাম। ভবনের একটি বাসায় একজন গৃহকর্মী কাজ করত। সে একটা চিরকুট লিখে বাসার বারান্দা থেকে নিচে ফেলে দেয়। চিরকুটে লেখা ছিল, ‘আমাকে বাঁচান। হয় ৯৯৯ এ কল দেন, না হলে আমার স্বামীর এই নম্বরে কল দেন।’
তিনি আরও জানান, এক পথচারী চিরকুটটি পেয়ে ভবনের নিচে লোকজন জড়ো করেন। এ সময়ে গৃহকর্মীকে মেরে ফেলার গুজব ছড়িয়ে দেওয়া হয়।
পুলিশ কর্মকর্তা জানান, কড়াইল বস্তির কিছু মানুষও ঘটনাস্থলে এসে গৃহকর্মীর মৃত্যুর ঘটনা প্রচার করতে শুরু করে। দুজনকে ভেতরে আটকে রাখার গুজবও ছড়ানো হয়। এতে ভবন ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।
বাসার মালিকের বিষয়ে জানতে চাইলে মহিন উদ্দিন জানান, সোহানা নামে বাসার মালিককে আটক করে থানায় আনা হয়েছে। ওই গৃহকর্মী বাদী হয়ে মামলা করবেন। শুক্রবার (১০ এপ্রিল) বাসা মালিককে আদালতে সোপর্দ করা হবে।
What's Your Reaction?