বারিধারা জামিয়ার ইফতিতাহি দরস অনুষ্ঠিত
রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বারিধারায় চলতি ১৪৪৭-৪৮ হিজরি (২০২৬-২৭) শিক্ষাবর্ষের ইফতিতাহি (সূচনা) দরস অনুষ্ঠিত। শনিবার (৪ এপ্রিল) আয়োজিত এ অনুষ্ঠানে জামিয়ার আসাতিযায়ে কেরাম, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পবিত্র কোরআনুল কারিমের তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এরপর জামিয়ার মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমি উদ্বোধনী সবক প্রদান করেন। তিনি তার বক্তব্যে ইলমে দ্বীনের গুরুত্ব, নিয়তের বিশুদ্ধতা এবং ছাত্রজীবনের আদব-আখলাক বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। এ সময় শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করতে বিভিন্ন পুরস্কারের ঘোষণা দেন তিনি। ঘোষণায় বলা হয়, জামিয়ার বেফাক, হাইয়া ও গায়রে বেফাক জামাতের প্রথম থেকে পঞ্চম স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হবে। পাশাপাশি শরহে বেকায়া থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত বোর্ড পরীক্ষায় প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের জন্য ওমরাহ পুরস্কার ঘোষণা করা হয়। এছাড়া শিক্ষার্থীদের সময়ের যথাযথ ব্যবহার, উস্তাদের প্রতি সম্মান এবং নিয়ম-শৃঙ্খলা মেনে চলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে আরও তরবিয়তমূলক বক্তব্য পে
রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বারিধারায় চলতি ১৪৪৭-৪৮ হিজরি (২০২৬-২৭) শিক্ষাবর্ষের ইফতিতাহি (সূচনা) দরস অনুষ্ঠিত।
শনিবার (৪ এপ্রিল) আয়োজিত এ অনুষ্ঠানে জামিয়ার আসাতিযায়ে কেরাম, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআনুল কারিমের তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এরপর জামিয়ার মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমি উদ্বোধনী সবক প্রদান করেন। তিনি তার বক্তব্যে ইলমে দ্বীনের গুরুত্ব, নিয়তের বিশুদ্ধতা এবং ছাত্রজীবনের আদব-আখলাক বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
এ সময় শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করতে বিভিন্ন পুরস্কারের ঘোষণা দেন তিনি। ঘোষণায় বলা হয়, জামিয়ার বেফাক, হাইয়া ও গায়রে বেফাক জামাতের প্রথম থেকে পঞ্চম স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হবে। পাশাপাশি শরহে বেকায়া থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত বোর্ড পরীক্ষায় প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের জন্য ওমরাহ পুরস্কার ঘোষণা করা হয়।
এছাড়া শিক্ষার্থীদের সময়ের যথাযথ ব্যবহার, উস্তাদের প্রতি সম্মান এবং নিয়ম-শৃঙ্খলা মেনে চলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে আরও তরবিয়তমূলক বক্তব্য পেশ করেন নায়েবে মুহতামিম মাওলানা মাসউদ আহমদ, মুঈনে মুহতামিম মুফতি জাবের কাসেমি, নাজিমে তালিমাত ও শায়খুল হাদিস মাওলানা হেদায়াতুল্লাহ কাসেমি, মাওলানা আবূ মূসা কাসেমি, সিনিয়র মুহাদ্দিস মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি, মাওলানা হাবিবুর রহমান আকন্দ, নাজিমে দারুল ইকামা মুফতি আমজাদ হোসাইন হেলালী ও মাওলানা আবূ সালেহসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। তারা সবাই নতুন শিক্ষাবর্ষের সফলতা কামনা করেন।
What's Your Reaction?