বার্ন ইনস্টিটিউটে পূবালী ব্যাংকের ই-ব্যাংকিং বুথ উদ্বোধন
আধুনিক, দ্রুত ও নিরাপদ ব্যাংকিং সেবা সম্প্রসারণের অংশ হিসেবে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ইলেকট্রনিক ব্যাংকিং বুথ চালু করেছে পূবালী ব্যাংক পিএলসি। বুধবার (১৫ এপ্রিল) অনুষ্ঠানে বুথটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের অধ্যাপক ডা. হাসিব রহমান ও অধ্যাপক ডা. নাসরিন সুলতানা, পাশাপাশি পূবালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক ও ঢাকা দক্ষিণ অঞ্চল প্রধান মো. রফিকুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের এমডি মোহাম্মদ আলী বলেন, বর্তমান যুগে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার বিকল্প নেই। গ্রাহকদের দোরগোড়ায় দ্রুত ও ঝামেলামুক্ত সেবা পৌঁছে দিতে ধারাবাহিকভাবে আধুনিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, এই বুথ চালুর মাধ্যমে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, রোগী ও তাদের স্বজনরা ২৪ ঘণ্টা নগদ টাকা উত্তোলন, জমা প্রদানসহ বিভিন্ন ব্যাংকিং সেবা সহজেই
আধুনিক, দ্রুত ও নিরাপদ ব্যাংকিং সেবা সম্প্রসারণের অংশ হিসেবে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ইলেকট্রনিক ব্যাংকিং বুথ চালু করেছে পূবালী ব্যাংক পিএলসি।
বুধবার (১৫ এপ্রিল) অনুষ্ঠানে বুথটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের অধ্যাপক ডা. হাসিব রহমান ও অধ্যাপক ডা. নাসরিন সুলতানা, পাশাপাশি পূবালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক ও ঢাকা দক্ষিণ অঞ্চল প্রধান মো. রফিকুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের এমডি মোহাম্মদ আলী বলেন, বর্তমান যুগে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার বিকল্প নেই। গ্রাহকদের দোরগোড়ায় দ্রুত ও ঝামেলামুক্ত সেবা পৌঁছে দিতে ধারাবাহিকভাবে আধুনিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
তিনি বলেন, এই বুথ চালুর মাধ্যমে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, রোগী ও তাদের স্বজনরা ২৪ ঘণ্টা নগদ টাকা উত্তোলন, জমা প্রদানসহ বিভিন্ন ব্যাংকিং সেবা সহজেই গ্রহণ করতে পারবেন। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি লেনদেন আরও নিরাপদ হবে।
ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, হাসপাতাল প্রাঙ্গণে ব্যাংকিং সুবিধা চালু হওয়ায় রোগী ও স্বজনদের আর্থিক লেনদেন সহজ ও সময়সাশ্রয়ী হবে, যা চিকিৎসাসেবাকে আরও সহায়ক করবে।
What's Your Reaction?