বালুভর্তি বালগেট জব্দ, পাঁচজন আটক
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঝাঁপার চর থেকে একটি বালুভর্তি বালগেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। রবিবার (১৪ই জুন) সকাল ৬টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ শাহারিয়ার রাজিব পিএসসি এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে খোলপেটুয়া নদীর তীরে অবস্থিত ঝাঁপার চর থেকে এম বি হাবিব নামে একটি কার্গো বোর্ডসহ পাঁচজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন মোঃ ইব্রাহিম গাজী, মোঃ নাঈম ইসলাম, মোঃ আজারুল ইসলাম, মোঃ সজিব শেখ ও মোঃ জাবিরুল ইসলাম।তথ্যানুসন্ধানে জানা যায়, পরিবেশ সংকটাপন্ন এলাকা থেকে প্রতিনিয়ত কয়েকজন বালুখাদক প্রশাসনকে 'ম্যানেজ' করে অবৈধ উপায়ে বালু উত্তোলন করে আসছিলেন। তাঁদের মধ্যে আজ জব্দ হওয়া এম বি হাবিব-এর মালিক জামিরুল অন্যতম। অভিযানের বিষয়ে নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহারিয়ার রাজিবের নিকট জানতে চাইলে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে নীলডুমুর ১৭ বিজিবি অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযান পরিচালনা করে। সেখান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে পাঁচজনকে আটক করা হয় এবং বালুভর্তি দুটি কার্গো বোর্ড জব্দ করা হয়। অবৈধ বালু উত্তোলন বন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঝাঁপার চর থেকে একটি বালুভর্তি বালগেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। রবিবার (১৪ই জুন) সকাল ৬টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ শাহারিয়ার রাজিব পিএসসি এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে খোলপেটুয়া নদীর তীরে অবস্থিত ঝাঁপার চর থেকে এম বি হাবিব নামে একটি কার্গো বোর্ডসহ পাঁচজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন মোঃ ইব্রাহিম গাজী, মোঃ নাঈম ইসলাম, মোঃ আজারুল ইসলাম, মোঃ সজিব শেখ ও মোঃ জাবিরুল ইসলাম।
তথ্যানুসন্ধানে জানা যায়, পরিবেশ সংকটাপন্ন এলাকা থেকে প্রতিনিয়ত কয়েকজন বালুখাদক প্রশাসনকে 'ম্যানেজ' করে অবৈধ উপায়ে বালু উত্তোলন করে আসছিলেন। তাঁদের মধ্যে আজ জব্দ হওয়া এম বি হাবিব-এর মালিক জামিরুল অন্যতম।
অভিযানের বিষয়ে নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহারিয়ার রাজিবের নিকট জানতে চাইলে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে নীলডুমুর ১৭ বিজিবি অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযান পরিচালনা করে। সেখান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে পাঁচজনকে আটক করা হয় এবং বালুভর্তি দুটি কার্গো বোর্ড জব্দ করা হয়। অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বিজিবি।
What's Your Reaction?