বালু উত্তোলনের সময় উঠে এলো পরিত্যক্ত মর্টার শেল

পঞ্চগড় বালু উত্তোলনের সময় পরিত্যক্ত অবস্থায় একটি মর্টার শেল পাওয়া গেছে। মূল্যবান সম্পদ ভেবে শ্রমিকরা প্রথমে বিপজ্জনক বস্তুটি বাড়িতে নিয়ে যান। বুধবার (১৭ জুন) সন্ধ্যায় উপজেলা সদরের সাতমেরা ইউনিয়নের বড় ঝিটকীখুড়া এলাকার চিলকা নদীতে মর্টার শেলটি পান শ্রমিকরা। পুলিশ জানায়, ওই এলাকার শ্রমিক আনোয়ার হোসেন, ফেরদৌস ও মোমিনুল ইসলাম মর্টার শেলটি বাড়িতে নিয়ে আসার পর বিষয়টি এলাকায় জানাজানি হয়। এক পর্যায়ে তারা বড় ঝিটকীখুড়া এলাকায় সড়কের পাশে মর্টার শেলটি ফেলে রেখে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল মর্টার শেলটি জব্দ করে থানায় নিয়ে যায়। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, বালু, পাথর উত্তোলনের সময় পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলটি পাওয়া যায়। সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরীক্ষা নিরীক্ষা করে নিষ্ক্রিয় করবেন। সফিকুল আলম/এএইচ/জেআইএম

বালু উত্তোলনের সময় উঠে এলো পরিত্যক্ত মর্টার শেল

পঞ্চগড় বালু উত্তোলনের সময় পরিত্যক্ত অবস্থায় একটি মর্টার শেল পাওয়া গেছে। মূল্যবান সম্পদ ভেবে শ্রমিকরা প্রথমে বিপজ্জনক বস্তুটি বাড়িতে নিয়ে যান।

বুধবার (১৭ জুন) সন্ধ্যায় উপজেলা সদরের সাতমেরা ইউনিয়নের বড় ঝিটকীখুড়া এলাকার চিলকা নদীতে মর্টার শেলটি পান শ্রমিকরা।

পুলিশ জানায়, ওই এলাকার শ্রমিক আনোয়ার হোসেন, ফেরদৌস ও মোমিনুল ইসলাম মর্টার শেলটি বাড়িতে নিয়ে আসার পর বিষয়টি এলাকায় জানাজানি হয়। এক পর্যায়ে তারা বড় ঝিটকীখুড়া এলাকায় সড়কের পাশে মর্টার শেলটি ফেলে রেখে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল মর্টার শেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, বালু, পাথর উত্তোলনের সময় পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলটি পাওয়া যায়। সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরীক্ষা নিরীক্ষা করে নিষ্ক্রিয় করবেন।

সফিকুল আলম/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow