বালু উত্তোলনের সময় স্থানীয়দের দেখে জ্ঞান হারালেন অভিযুক্ত

নীলফামারীর ডোমারে অবৈধভাবে বালু উত্তোলনের স্থানীয়রা ধরতে গেলে ফারুখ হোসেন নামে অভিযুক্ত এক ব্যক্তি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা করেন লাখ টাকা জরিমানা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার হরিনচড়া ইউনিয়নের ধরধরারপাড় এলাকার দেওনাই নদীতে বালু উত্তোলনের সময় এ ঘটনা ঘটে। জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন ওই এলাকার আব্দুর রহমানের ছেলে মো. ফারুখ হোসেন ও ডিমলা উপজেলার ট্রাক্টরচালক অমল রায়। এসময় এলাকাবসী তাদের ধরতে গেলে ঘটনাস্থালেই জ্ঞান হারান ফারুখ হোসেন। তবে কিছু পর তার জ্ঞান ফিরে আসে। পরে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী তাদের প্রত্যেকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেন। স্থানীয়রা অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র দিন-রাত নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে নদীর তীরে ভাঙন এবং আশপাশের ফসলি জমি হুমকিতে পড়ছে। তাই এলাকাবাসী জোট বেঁধে তাদের আটক করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নদীভাঙন প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে। আমিরুল হক/এএইচ/জেআইএম

বালু উত্তোলনের সময় স্থানীয়দের দেখে জ্ঞান হারালেন অভিযুক্ত

নীলফামারীর ডোমারে অবৈধভাবে বালু উত্তোলনের স্থানীয়রা ধরতে গেলে ফারুখ হোসেন নামে অভিযুক্ত এক ব্যক্তি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা করেন লাখ টাকা জরিমানা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার হরিনচড়া ইউনিয়নের ধরধরারপাড় এলাকার দেওনাই নদীতে বালু উত্তোলনের সময় এ ঘটনা ঘটে।

জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন ওই এলাকার আব্দুর রহমানের ছেলে মো. ফারুখ হোসেন ও ডিমলা উপজেলার ট্রাক্টরচালক অমল রায়। এসময় এলাকাবসী তাদের ধরতে গেলে ঘটনাস্থালেই জ্ঞান হারান ফারুখ হোসেন। তবে কিছু পর তার জ্ঞান ফিরে আসে। পরে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী তাদের প্রত্যেকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেন।

স্থানীয়রা অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র দিন-রাত নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে নদীর তীরে ভাঙন এবং আশপাশের ফসলি জমি হুমকিতে পড়ছে। তাই এলাকাবাসী জোট বেঁধে তাদের আটক করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নদীভাঙন প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।

আমিরুল হক/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow