বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তে হতবাক বেলজিয়াম

যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফ্লোরিয়ান বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করে তাকে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে খেলার অনুমতি দেওয়ার সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেলজিয়ান ফুটবল ফেডারেশন (আরবিএফএ)। সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে আরবিএফএ জানায়, ফিফার এই সিদ্ধান্তে তারা ‘বিস্মিত।’ তাদের দাবি, বিশ্বকাপে লাল কার্ডের শাস্তি সংক্রান্ত বিদ্যমান নিয়মের সঙ্গে এই সিদ্ধান্ত সাংঘর্ষিক। বেলজিয়াম ফুটবল ফেডারেশনের মতে, ফিফা শৃঙ্খলা বিধির ২৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী শাস্তি কার্যকরের বিষয়টি স্থগিত রাখার ক্ষমতা শৃঙ্খলা কমিটির থাকলেও একই বিধির ৬৬.৪ অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে, লাল কার্ড দেখলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে দলের পরবর্তী ম্যাচে স্বয়ংক্রিয়ভাবে নিষিদ্ধ থাকতে হবে। চলমান বিশ্বকাপে আগের সব লাল কার্ডের ক্ষেত্রেও এই নিয়মই অনুসরণ করা হয়েছে। আরবিএফএ আরও দাবি করেছে, ফিফা বিশ্বকাপ ২০২৬ প্রতিযোগিতা বিধির ১০.৫ অনুচ্ছেদেও একই কথা উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, সরাসরি লাল কার্ড অথবা দ্বিতীয় হলুদ কার্ডের কারণে লাল কার্ড দেখলে সংশ্লিষ্ট খেলোয়াড় বা টিম কর্মকর্তা স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী ম্যাচে নিষিদ্ধ থাকবে

বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তে হতবাক বেলজিয়াম

যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফ্লোরিয়ান বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করে তাকে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে খেলার অনুমতি দেওয়ার সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেলজিয়ান ফুটবল ফেডারেশন (আরবিএফএ)।

সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে আরবিএফএ জানায়, ফিফার এই সিদ্ধান্তে তারা ‘বিস্মিত।’ তাদের দাবি, বিশ্বকাপে লাল কার্ডের শাস্তি সংক্রান্ত বিদ্যমান নিয়মের সঙ্গে এই সিদ্ধান্ত সাংঘর্ষিক।

বেলজিয়াম ফুটবল ফেডারেশনের মতে, ফিফা শৃঙ্খলা বিধির ২৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী শাস্তি কার্যকরের বিষয়টি স্থগিত রাখার ক্ষমতা শৃঙ্খলা কমিটির থাকলেও একই বিধির ৬৬.৪ অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে, লাল কার্ড দেখলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে দলের পরবর্তী ম্যাচে স্বয়ংক্রিয়ভাবে নিষিদ্ধ থাকতে হবে। চলমান বিশ্বকাপে আগের সব লাল কার্ডের ক্ষেত্রেও এই নিয়মই অনুসরণ করা হয়েছে।

আরবিএফএ আরও দাবি করেছে, ফিফা বিশ্বকাপ ২০২৬ প্রতিযোগিতা বিধির ১০.৫ অনুচ্ছেদেও একই কথা উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, সরাসরি লাল কার্ড অথবা দ্বিতীয় হলুদ কার্ডের কারণে লাল কার্ড দেখলে সংশ্লিষ্ট খেলোয়াড় বা টিম কর্মকর্তা স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী ম্যাচে নিষিদ্ধ থাকবেন। প্রয়োজনে এর সঙ্গে অতিরিক্ত শাস্তিও যোগ করা যেতে পারে।

বেলজিয়াম ফেডারেশন জানায়, এই নিয়ম ২০২৬ বিশ্বকাপের সার্কুলার নম্বর ১৬-তেও পুনর্ব্যক্ত করা হয়েছিল, যা ১২ মে সব অংশগ্রহণকারী সদস্য দেশের কাছে পাঠানো হয়। এছাড়া প্রতিটি ম্যাচের আগে আয়োজিত ম্যাচ সমন্বয় সভা এবং কর্মশালাতেও একই নির্দেশনা দেওয়া হয়েছে।

বিবৃতির শেষ অংশে আরবিএফএ জানায়, বিশ্বকাপে অংশ নেওয়া সব দলের ন্যায্য অধিকার এবং ফেয়ার প্লের মৌলিক নীতি রক্ষার স্বার্থে তারা বিষয়টি নিয়ে সম্ভাব্য সব আইনি ও প্রশাসনিক পদক্ষেপ বিবেচনা করছে।

আরআর/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow