বাসচাপায় প্রাণ গেল গরু ব্যবসায়ীর
রাজবাড়ীর কালুখালী উপজেলায় বাসচাপায় মো. আমিন নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই ব্যবসায়ী।
বুধবার (২০ মে) রাত ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার মোহনপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিন (৪৫) কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর এলাকার বাসিন্দা। আহতরা হলেন- একই এলাকার মো. ছকেল শেখের ছেলে মো. রিয়াজ শেখ (৪৮) ও মো. আদম কাজীর ছেলে মো. কলম কাজী (৩৮)।
প্রত্যক্ষদর্শী মো. এনামুল মণ্ডল জানান, নিহত ও আহত তিনজনই গরু ব্যবসায়ী। তারা একটি মোটরসাইকেলে কালুখালী থেকে পাংশার দিকে যাচ্ছিলেন। রাত আনুমানিক ১০টার দিকে মোহনপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা মামুন পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়।
পরে উপস্থিত স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসক আমিনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক ডা. রাজিব দে সরকার

রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক ডা. রাজিব দে সরকার বলেন, আমিনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরিবারের সদস্যরা তাদের ফরিদপুরে নিয়ে গেছেন।
পাংশা হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি আটক করা হয়েছে। তবে বাসচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।