বাসভাড়া বাড়ানোর প্রস্তাব বিআরটিএ’র, আজকালের মধ্যে ঘোষণা মন্ত্রণালয়ের

পরিবহন মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে বাস ও মিনিবাসের ভাড়া ঠিক কতটুকু বাড়ানো যায়, সেই প্রস্তাব দিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ বিষয়ে আজ সোমবার (২০ এপ্রিল) সিদ্ধান্ত চূড়ান্ত করে সন্ধ্যায় বা আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) তা প্রকাশ করবে মন্ত্রণালয়। বর্তমানে দেশে দূরপাল্লার পথের জন্য সরকার নির্ধারিত বাসভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে এর পরিমাণ ২ টাকা ৪২ পয়সা। বিআরটিএ সূত্র জানায়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এ দাবি আদায়ে রোববার (১৯ এপ্রিল) রাতে বিআরটিএ’র সঙ্গে বৈঠক করেছেন পরিবহন মালিকরা। রোববার রাত ৮টার দিকে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক শুরু হয়। রাত ১০টার দিকে এটি শেষ হয়। এতে বিআরটিএ’র কর্মকর্তা এবং পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে জানানো হয়, জ্বালানি তেলের মূল্য লিটারে এক টাকা বৃদ্ধি বা কমলে ভাড়া কি

বাসভাড়া বাড়ানোর প্রস্তাব বিআরটিএ’র, আজকালের মধ্যে ঘোষণা মন্ত্রণালয়ের

পরিবহন মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে বাস ও মিনিবাসের ভাড়া ঠিক কতটুকু বাড়ানো যায়, সেই প্রস্তাব দিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

এ বিষয়ে আজ সোমবার (২০ এপ্রিল) সিদ্ধান্ত চূড়ান্ত করে সন্ধ্যায় বা আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) তা প্রকাশ করবে মন্ত্রণালয়।

বর্তমানে দেশে দূরপাল্লার পথের জন্য সরকার নির্ধারিত বাসভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে এর পরিমাণ ২ টাকা ৪২ পয়সা।

বিআরটিএ সূত্র জানায়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এ দাবি আদায়ে রোববার (১৯ এপ্রিল) রাতে বিআরটিএ’র সঙ্গে বৈঠক করেছেন পরিবহন মালিকরা।

রোববার রাত ৮টার দিকে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক শুরু হয়। রাত ১০টার দিকে এটি শেষ হয়। এতে বিআরটিএ’র কর্মকর্তা এবং পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে জানানো হয়, জ্বালানি তেলের মূল্য লিটারে এক টাকা বৃদ্ধি বা কমলে ভাড়া কিলোমিটারে এক পয়সা বাড়ানো বা কমানোর রীতি দীর্ঘদিন ধরেই চলে আসছে। এক্ষেত্রে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধির ফলে ভাড়া কিলোমিটারে ১৫ পয়সা বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে বলা হয়, ২০২২ সালের পর বাস ও মিনিবাসের ব্যয় বিশ্লেষণ করা হয়নি। এর মধ্যে ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে। যার ফলে খুচরা যন্ত্রাংশ ও ইঞ্জিন ওয়েলের খরচ বেড়েছে। সেটাও আমলে নিয়ে ভাড়া ৪০ শতাংশ বাড়াতে হবে।

বাসের ভাড়ার সম্ভাব্য হার বিআরটিএ থেকে প্রস্তাব করা হয়। তবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় মন্ত্রণালয় থেকে।

বিআরটিএ’র এক ঊর্ধ্বতন কর্মকর্তা জাগো নিউজকে বলেন, তারা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং পরিবহন মালিকদের দাবি- এই দুটির সমন্বয় করে ভাড়ার একটি প্রস্তাব সোমবার সকালে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। এখন বাকি সিদ্ধান্ত মন্ত্রণালয় নেবে।

জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জুবায়ের মাসুদ বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় গণপরিবহন পরিচালনার খরচ বেড়েছে। তাই যৌক্তিকভাবে ভাড়া বাড়ানো প্রয়োজন। অন্যথায় লোকসান দিয়ে মালিকরা যাত্রী পরিবহন করতে পারবেন না।

তিনি জানান, ২০২২ সালে যখন ভাড়া নির্ধারণ করা হয়, তখন ডলারের বিনিময় মূল্য ছিল ৮২ টাকা। বর্তমানে তা ১২৪ টাকার বেশি। ফলে বাসের যন্ত্রাংশ বেশি দামে কিনতে হচ্ছে। এ অবস্থায় ছয় মাস আগে ভাড়া ৪০ শতাংশ বাড়ানোর দাবি জানানো হয়েছিল। রোববার বৈঠকে বিষয়টি আবারও উত্থাপন করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত দিতে পারে।’

এমএমএ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow