বাসায় মিললো ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ

রাজধানীর বংশালের নয়াবাজারের একটি বাসা থেকে নিসার আলী (৫০) নামের এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) বিকেল নয়াবাজার বাগডাসা লেনের পাঁচতলা একটি ভবনের দ্বিতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বংশাল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করে জানান, ৯৯৯ মাধ্যমে ফোনকল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। রুমের দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখা যায় ওই ব্যক্তি হাত-পা বাঁধা অবস্থায় খাটের ওপর চিৎ হয়ে পড়ে আছেন। তার মুখ জানালার পর্দা দিয়ে বাঁধা ছিল। পরে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, বাসার মালিক হোসেন বাবু বিকেলে রুমে লাইট জ্বলতে দেখে ডাকাডাকি করেও সাড়া পাননি। পরে রুমের জানালার পর্দা সরিয়ে দেখতে পান নিসার হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছেন। এরপর তিনি ৯৯৯ নম্বরে ফোনকল করেন। নিসার আলী যশোরের শার্শা উপজেলার শ্যামলগাছি গ্রামের মৃত হযরত আলী মুন্সীর সন্তান। বর্তমানে নয়াবাজারের বাসায় একাই ভাড়া থাকতেন। তিনি ইসলামপুরে কাপড়ের ব্যবসা করতেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে সিআ

বাসায় মিললো ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ

রাজধানীর বংশালের নয়াবাজারের একটি বাসা থেকে নিসার আলী (৫০) নামের এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) বিকেল নয়াবাজার বাগডাসা লেনের পাঁচতলা একটি ভবনের দ্বিতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করে জানান, ৯৯৯ মাধ্যমে ফোনকল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। রুমের দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখা যায় ওই ব্যক্তি হাত-পা বাঁধা অবস্থায় খাটের ওপর চিৎ হয়ে পড়ে আছেন। তার মুখ জানালার পর্দা দিয়ে বাঁধা ছিল। পরে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, বাসার মালিক হোসেন বাবু বিকেলে রুমে লাইট জ্বলতে দেখে ডাকাডাকি করেও সাড়া পাননি। পরে রুমের জানালার পর্দা সরিয়ে দেখতে পান নিসার হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছেন। এরপর তিনি ৯৯৯ নম্বরে ফোনকল করেন।

নিসার আলী যশোরের শার্শা উপজেলার শ্যামলগাছি গ্রামের মৃত হযরত আলী মুন্সীর সন্তান। বর্তমানে নয়াবাজারের বাসায় একাই ভাড়া থাকতেন। তিনি ইসলামপুরে কাপড়ের ব্যবসা করতেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে সিআইডি ক্রাইমসিন ইউনিট বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। বিষয়টির তদন্ত চলছে।

কাজী আল-আমিন/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow