বাসা থেকে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে মোটরসাইকেল চুরির ঘটনাটি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান। এর আগে, রোববার (৫ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জের ৭ নং ওয়ার্ডের আদমজী কদমতলি এলাকায় চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে। জানা যায়, ভুক্তভোগী পুলিশ সদস্য পল্লব চন্দ্র পন্ডিতের ব্যবহৃত এফজেড ভার্সন-২ মডেলের মোটরসাইকেলটি বাসার পার্কিংয়ে রাখা ছিল। রাত ১০টা থেকে ভোর ৬টার মধ্যে যে কোনো সময় অজ্ঞাতনামা চোরেরা মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। মোটরসাইকেলটির ইঞ্জিন নম্বর PS2R664100A112527। পল্লব চন্দ্র পন্ডিত জানান, তিনি সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত এবং পরিবারসহ থানার পাশের ওই বাসায় ভাড়া থাকেন। বাসার নিচতলার পার্কিংয়ে মোটরসাইকেলটি রাখা ছিল। সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, মোটরসাইকেল উদ্ধারে পুলিশের অভিযান চলমান রয়েছে। পাশাপাশি চোর শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow