বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ঘোড়াস্ট্যান্ড ডোমপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় তানভীর আহমেদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর আহমেদ সদর উপজেলার বারঘরিয়া জামাদারপাড়া এলাকার মো. তরিকুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তানভীর মোটরসাইকেলযোগে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় শিবগঞ্জগামী ‘দেশ ট্রাভেলস’ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক ও হেলপার বাসটি ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বর্তমানে পুলিশ বাসটি জব্দ করেছে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ঘোড়াস্ট্যান্ড ডোমপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় তানভীর আহমেদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর আহমেদ সদর উপজেলার বারঘরিয়া জামাদারপাড়া এলাকার মো. তরিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তানভীর মোটরসাইকেলযোগে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় শিবগঞ্জগামী ‘দেশ ট্রাভেলস’ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক ও হেলপার বাসটি ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বর্তমানে পুলিশ বাসটি জব্দ করেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow