বাসে হঠাৎ ব্রেক, দরজা দিয়ে ছিটকে পড়ে যাত্রীর মৃত্যু
মাদারীপুরের শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস থেকে পড়ে সাত্তার হাওলাদার (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু সংলগ্ন সীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাত্তার হাওলাদারের বাড়ি ফরিদপুরের সদরপুর বলে জানা গেছে। শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা প্রচেষ্টা পরিবহনের একটি বাসে করে ঢাকায় যাচ্ছিলেন সাত্তার হাওলাদার। বাসের সামনে ইঞ্জিন কভারে বসেছিলেন তিনি। বাসটি পাঁচ্চর পার হয়ে সীমান স্থানে পৌঁছালে হঠাৎ ব্রেক কষে। এসময় ছিটকে বাস থেকে দরজা দিয়ে বাইরে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বাসটি হঠাৎ করে জোরে ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে খোলা দরজা দিয়ে বাইরে পড়ে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/জেআইএম
মাদারীপুরের শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস থেকে পড়ে সাত্তার হাওলাদার (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু সংলগ্ন সীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাত্তার হাওলাদারের বাড়ি ফরিদপুরের সদরপুর বলে জানা গেছে।
শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা প্রচেষ্টা পরিবহনের একটি বাসে করে ঢাকায় যাচ্ছিলেন সাত্তার হাওলাদার। বাসের সামনে ইঞ্জিন কভারে বসেছিলেন তিনি। বাসটি পাঁচ্চর পার হয়ে সীমান স্থানে পৌঁছালে হঠাৎ ব্রেক কষে। এসময় ছিটকে বাস থেকে দরজা দিয়ে বাইরে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘বাসটি হঠাৎ করে জোরে ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে খোলা দরজা দিয়ে বাইরে পড়ে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/জেআইএম
What's Your Reaction?