বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫
সিলেট-সুনামগঞ্জ সড়কের জালালপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (০৪ মে) বিকেলে বদিরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে সিলেট–সুনামগঞ্জ মহাসড়কের জালালপুর এলাকায় একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান। গুরুতর আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। জয়কলস হাইওয়ে থানার ওসি আব্পুদুল মোতালেজল বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জে পাঠানো হয়েছে। নিহত পাঁচজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার বলেন, দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। দুজন ঘটনাস্থলে ও তিনজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে, বাস ও সিএনজি দুটিই সড়কের পাশের খাদে পড়ে যায় এবং সিএনজিটি দুমড়ে-মুচ
সিলেট-সুনামগঞ্জ সড়কের জালালপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (০৪ মে) বিকেলে বদিরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে সিলেট–সুনামগঞ্জ মহাসড়কের জালালপুর এলাকায় একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।
আহতদের উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান। গুরুতর আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
জয়কলস হাইওয়ে থানার ওসি আব্পুদুল মোতালেজল বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জে পাঠানো হয়েছে। নিহত পাঁচজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার বলেন, দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। দুজন ঘটনাস্থলে ও তিনজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে, বাস ও সিএনজি দুটিই সড়কের পাশের খাদে পড়ে যায় এবং সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।
What's Your Reaction?