বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত
কুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও অটোরিকশার সংঘর্ষে মা ও মেয়ে নিহত নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। সোমবার (১৮ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- চৌদ্দগ্রাম পৌর এলাকার বালুজুড়ি গ্রামের নুর ইসলাম মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৪২) ও মেয়ে নুসরাত জাহান (৪)। আহতরা হলেন- নাটাপাড়া গ্রামের জাফর আহম্মেদের স্ত্রী মমতাজ বেগম, একই গ্রামের ফুল মিয়ার স্ত্রী সাফিয়া বেগম ও এতিম আলীর স্ত্রী কহিনুর বেগম। মিয়াবাজার হাইওয়ে পুলিশের সার্জেন্ট আবদুল জাব্বার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে চৌদ্দগ্রাম বাজারে পারিবারিক খরচ শেষে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন হতাহতরা। মহাসড়কের নবগ্রাম এলাকায় উল্টোপথে যাওয়ার সময় কে কে ট্রাভেলসের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয় অটোরিকশার। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন অটোরিকশার যাত্রী জেসমিন আক্তার। আহত হন অটোরিকশাচালক নিজাম উদ্দিনসহ অপর পাঁচজন যাত্রী। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে কুমিল্লায় পাঠানো হয় সবাইকে। গুরুতর আহত নুসরাত জা
কুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও অটোরিকশার সংঘর্ষে মা ও মেয়ে নিহত নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। সোমবার (১৮ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চৌদ্দগ্রাম পৌর এলাকার বালুজুড়ি গ্রামের নুর ইসলাম মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৪২) ও মেয়ে নুসরাত জাহান (৪)। আহতরা হলেন- নাটাপাড়া গ্রামের জাফর আহম্মেদের স্ত্রী মমতাজ বেগম, একই গ্রামের ফুল মিয়ার স্ত্রী সাফিয়া বেগম ও এতিম আলীর স্ত্রী কহিনুর বেগম।
মিয়াবাজার হাইওয়ে পুলিশের সার্জেন্ট আবদুল জাব্বার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে চৌদ্দগ্রাম বাজারে পারিবারিক খরচ শেষে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন হতাহতরা। মহাসড়কের নবগ্রাম এলাকায় উল্টোপথে যাওয়ার সময় কে কে ট্রাভেলসের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয় অটোরিকশার। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন অটোরিকশার যাত্রী জেসমিন আক্তার।
আহত হন অটোরিকশাচালক নিজাম উদ্দিনসহ অপর পাঁচজন যাত্রী। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে কুমিল্লায় পাঠানো হয় সবাইকে। গুরুতর আহত নুসরাত জাহানকে কুমিল্লা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যায়।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রবিউল হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত জেসমিন আক্তার নামের এক নারী হাসপাতালে আনার আগেই মারা যান। এছাড়া আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় রেফার করেছি।
মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, প্রাথমিক সুরতহাল তৈরি করে সঙ্গে সঙ্গে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার শেষে থানায় নেওয়া হয়েছে।
What's Your Reaction?