বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার
খুলনায় বাসের টিকিট কাউন্টারের বাথরুম থেকে গলাকাটা অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কাউন্টারের ক্যাশবাক্স থেকে টাকা লুটের অভিযোগ উঠেছে। রোববার (৫ জুলাই) রাতে নগরীর দৌলতপুরে নতুন রাস্তার মোড় এলাকায় এনা পরিবহনের কাউন্টারে এ ঘটনা ঘটে। আহত ইমন (২০) খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকার বাসিন্দা শাহজাহান সাজুর ছেলে। তিনি খুলনা ব্রজলাল (বিএল) কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। ইমনের স্বজনরা জানান, ঘটনার দিন রাতেই তিনি এনা পরিবহনের ওই কাউন্টারে কর্মী হিসেবে প্রথম দিন দায়িত্ব পালন শুরু করেছিলেন। জানা গেছে, এশার নামাজের সময় কাউন্টারের অন্য কর্মীরা বাইরে গেলে ইমন একাই ভেতরে ছিলেন। কিছুক্ষণ পর সহকর্মীরা ফিরে এসে তাকে কাউন্টারে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা কাউন্টারের বাথরুমের ভেতরে গলাকাটা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। এনা পরিবহন কাউন্টার সংশ্লিষ্টদের দাবি, হামলার সময় কাউন্টারের ক্যাশবাক্স থেকেও টাকা চুরি
খুলনায় বাসের টিকিট কাউন্টারের বাথরুম থেকে গলাকাটা অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কাউন্টারের ক্যাশবাক্স থেকে টাকা লুটের অভিযোগ উঠেছে।
রোববার (৫ জুলাই) রাতে নগরীর দৌলতপুরে নতুন রাস্তার মোড় এলাকায় এনা পরিবহনের কাউন্টারে এ ঘটনা ঘটে।
আহত ইমন (২০) খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকার বাসিন্দা শাহজাহান সাজুর ছেলে। তিনি খুলনা ব্রজলাল (বিএল) কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
ইমনের স্বজনরা জানান, ঘটনার দিন রাতেই তিনি এনা পরিবহনের ওই কাউন্টারে কর্মী হিসেবে প্রথম দিন দায়িত্ব পালন শুরু করেছিলেন।
জানা গেছে, এশার নামাজের সময় কাউন্টারের অন্য কর্মীরা বাইরে গেলে ইমন একাই ভেতরে ছিলেন। কিছুক্ষণ পর সহকর্মীরা ফিরে এসে তাকে কাউন্টারে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা কাউন্টারের বাথরুমের ভেতরে গলাকাটা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান।
এনা পরিবহন কাউন্টার সংশ্লিষ্টদের দাবি, হামলার সময় কাউন্টারের ক্যাশবাক্স থেকেও টাকা চুরি হয়েছে।
এ বিষয়ে এনা পরিবহনের নতুন রাস্তার মোড় কাউন্টারের দায়িত্বরতরা বলেন, আমাদের কিছু টাকা চুরি হয়েছে। আমরা এখন পুলিশের সঙ্গে কথা বলছি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
খুমেক হাসপাতালে কথা বলে জানা গেছে, জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে ইমনকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরাদুল ইসলাম বলেন, এশার নামাজের সময় কাউন্টারের ব্যবস্থাপক মসজিদে যান। পরে ফিরে এসে ইমনকে না পেয়ে খোঁজাখুঁজি করেন তারা। পরে বাথরুম থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
What's Your Reaction?