বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ২, আহত ৩০

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের ২ যাত্রী নিহত হয়েছেন। বাসটি মহাসড়কের খাদে পড়ে ৩০ জন আহত হয়েছেন।  সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকার ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, জাহাঙ্গীর মোল্লা (৪০) ও আলমগীর শেখ (৫০)। তারা ভাঙ্গা পৌরসভার কৈডুবি সদরদী মহল্লার বাসিন্দা ও বাঙ্গি ব্যবসায়ী ছিলেন। ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, শাহ ফরিদপুর পরিবহনের ওই যাত্রীবাহী বাস ফরিদপুর থেকে মাদারীপুরের দিকে যাচ্ছিল। ওই সময় বিপরীত দিক থেকে আসছিল পিকআপ ভ্যানটি। উভয় যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে যাত্রীবাহী বাসটি মহাসড়কের পাশে পড়ে যায়। ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর বলেন, হতাহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা। সেখানে জাহাঙ্গীর ও আলমগীরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ছাড়া আহত ৩০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ব

বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ২, আহত ৩০

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের ২ যাত্রী নিহত হয়েছেন। বাসটি মহাসড়কের খাদে পড়ে ৩০ জন আহত হয়েছেন। 

সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকার ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, জাহাঙ্গীর মোল্লা (৪০) ও আলমগীর শেখ (৫০)। তারা ভাঙ্গা পৌরসভার কৈডুবি সদরদী মহল্লার বাসিন্দা ও বাঙ্গি ব্যবসায়ী ছিলেন।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, শাহ ফরিদপুর পরিবহনের ওই যাত্রীবাহী বাস ফরিদপুর থেকে মাদারীপুরের দিকে যাচ্ছিল। ওই সময় বিপরীত দিক থেকে আসছিল পিকআপ ভ্যানটি। উভয় যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে যাত্রীবাহী বাসটি মহাসড়কের পাশে পড়ে যায়।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর বলেন, হতাহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা। সেখানে জাহাঙ্গীর ও আলমগীরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ছাড়া আহত ৩০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের বলেন, এ দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩০ জন আহত হন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow