বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলি আকবর ভেলায়াতি বাহরাইনকে সতর্ক করে বলেছেন, দেশটি যদি উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যায়, তবে তেহরান আরও কঠোরভাবে জবাব দেবে। ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির বরাতে প্রকাশিত এক বক্তব্যে ভেলায়াতি বলেন, বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দেওয়া হচ্ছে। দেশটির সীমা কতটুকু তা তাদের জানা উচিত। নিজেদের ভাগ্য নিয়ে এভাবে খেলা করা এবং ইরানকে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করা উচিত নয়।  যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান গত শুক্রবার ও শনিবার বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে হামলা চালায়। তেহরানের দাবি, অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করেই যুক্তরাষ্ট্র ইরানের ভূখণ্ডে হামলা পরিচালনা করে। তবে উপসাগরীয় দেশ বাহরাইন এ অভিযোগ অস্বীকার করেছে। সর্বশেষ হামলার নিন্দা জানিয়ে তারা বলেছে, এসব হামলা তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং  অঞ্চলে উত্তেজনা প্রশমন ও স্থিতিশীলতার সুযোগকে ক্ষুণ্ন করেছে।  শিয়া-অধ্যুষিত জনসংখ্যার দেশ বাহরাইন সাম্প্রতিক মাসগুলোতে তেহরানের সঙ্গে সামরিক যোগাযোগ থাকার অভিযোগে কয়েক ডজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।  সূত্র : আল

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলি আকবর ভেলায়াতি বাহরাইনকে সতর্ক করে বলেছেন, দেশটি যদি উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যায়, তবে তেহরান আরও কঠোরভাবে জবাব দেবে।

ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির বরাতে প্রকাশিত এক বক্তব্যে ভেলায়াতি বলেন, বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দেওয়া হচ্ছে। দেশটির সীমা কতটুকু তা তাদের জানা উচিত। নিজেদের ভাগ্য নিয়ে এভাবে খেলা করা এবং ইরানকে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করা উচিত নয়। 

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান গত শুক্রবার ও শনিবার বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে হামলা চালায়। তেহরানের দাবি, অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করেই যুক্তরাষ্ট্র ইরানের ভূখণ্ডে হামলা পরিচালনা করে।

তবে উপসাগরীয় দেশ বাহরাইন এ অভিযোগ অস্বীকার করেছে। সর্বশেষ হামলার নিন্দা জানিয়ে তারা বলেছে, এসব হামলা তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং  অঞ্চলে উত্তেজনা প্রশমন ও স্থিতিশীলতার সুযোগকে ক্ষুণ্ন করেছে। 

শিয়া-অধ্যুষিত জনসংখ্যার দেশ বাহরাইন সাম্প্রতিক মাসগুলোতে তেহরানের সঙ্গে সামরিক যোগাযোগ থাকার অভিযোগে কয়েক ডজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। 

সূত্র : আল জাজিরা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow