বাহরাইনে নিহত বাংলাদেশির মরদেহ আজ ঢাকায় ফিরছে

বাহরাইনে মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে প্রাণ হারানো বাংলাদেশি নাগরিক এস এম তারেক আলীর মরদেহ আজ শুক্রবার দেশে ফিরছে। শুক্রবার (৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তার মরদেহ বহনকারী ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা। আরও পড়ুনট্রাম্পের ওপর ক্ষুব্ধ সৌদি আরব, যুদ্ধনীতি-অপমানে বন্ধুত্বে ফাটল ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বে বেড়েছে খাদ্যের দাম  জানা গেছে, নিহতের মরদেহ গ্রহণের জন্য বিমানবন্দরে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। পরবর্তী আনুষ্ঠানিকতা শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। গত ২ মার্চ স্থানীয় সময় সকালে বাহরাইনের রাজধানী মানামার কাছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি জাহাজের উপর পড়লে তার আঘাতে এস এম তারেক আলীর মৃত্যু হয়। এতে আরও দুইজন বাংলাদেশি আহত হন। জেপিআই/কেএসআর

বাহরাইনে নিহত বাংলাদেশির মরদেহ আজ ঢাকায় ফিরছে

বাহরাইনে মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে প্রাণ হারানো বাংলাদেশি নাগরিক এস এম তারেক আলীর মরদেহ আজ শুক্রবার দেশে ফিরছে।

শুক্রবার (৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তার মরদেহ বহনকারী ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা।

আরও পড়ুন
ট্রাম্পের ওপর ক্ষুব্ধ সৌদি আরব, যুদ্ধনীতি-অপমানে বন্ধুত্বে ফাটল 
ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বে বেড়েছে খাদ্যের দাম 

জানা গেছে, নিহতের মরদেহ গ্রহণের জন্য বিমানবন্দরে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

পরবর্তী আনুষ্ঠানিকতা শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গত ২ মার্চ স্থানীয় সময় সকালে বাহরাইনের রাজধানী মানামার কাছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি জাহাজের উপর পড়লে তার আঘাতে এস এম তারেক আলীর মৃত্যু হয়। এতে আরও দুইজন বাংলাদেশি আহত হন।

জেপিআই/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow