বাহুবলে বিদ‍্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবা-ছেলের

হবিগঞ্জের বাহুবলে নির্মাণাধীন বসতঘরের পানির লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। তারা হলেন- উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামের বাসিন্দা আইন উদ্দিন (৫০) ও তার ছেলে রাশেদ মিয়া (১৭)। শুক্রবার (৫ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিজেদের নির্মাণাধীন বসতঘরের পেছনে পানির লাইন মেরামতের জন্য গর্ত খনন করছিলেন বাবা-ছেলে। একপর্যায়ে পানি উত্তোলনের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক লাইনে ত্রুটি দেখা দিলে সেটি ঠিক করার চেষ্টা করেন তারা। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন দুজনই। পরে তাদের দ্রুত উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাহুবল মডেল থানার ওসি/তদন্ত মো. ইকতার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। চিকিৎসক বাবা-ছেলেকে মৃত ঘোষণা করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই পরিবারের দুই সদস্যের আকস্মিক মৃত্যুতে হাসপাতাল ও গ্রামের পরিবেশ ভারী হয়ে উঠেছে। সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমকেআর

বাহুবলে বিদ‍্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবা-ছেলের

হবিগঞ্জের বাহুবলে নির্মাণাধীন বসতঘরের পানির লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। তারা হলেন- উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামের বাসিন্দা আইন উদ্দিন (৫০) ও তার ছেলে রাশেদ মিয়া (১৭)। শুক্রবার (৫ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিজেদের নির্মাণাধীন বসতঘরের পেছনে পানির লাইন মেরামতের জন্য গর্ত খনন করছিলেন বাবা-ছেলে। একপর্যায়ে পানি উত্তোলনের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক লাইনে ত্রুটি দেখা দিলে সেটি ঠিক করার চেষ্টা করেন তারা। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন দুজনই। পরে তাদের দ্রুত উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার ওসি/তদন্ত মো. ইকতার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। চিকিৎসক বাবা-ছেলেকে মৃত ঘোষণা করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একই পরিবারের দুই সদস্যের আকস্মিক মৃত্যুতে হাসপাতাল ও গ্রামের পরিবেশ ভারী হয়ে উঠেছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow