বাড়তি দামে এলপি গ্যাস বিক্রি-মেয়াদোত্তীর্ণ তেল মজুত, ২ ডিলারকে জরিমানা

সিরাজগঞ্জ শহরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ভোজ্য তেল সংরক্ষণের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জ শহরে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মেয়াদোত্তীর্ণ পুষ্টি নামক ভোজ্য তেল যথাযথভাবে সংরক্ষণ না করায় মেসার্স আল আমিন এন্টারপ্রাইজে ১৫ হাজার ও অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে ‘মেসার্স নিপু এন্টারপ্রাইজ’কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রুপচাঁদা সয়াবিন তেলের ডিলার সঞ্জয় অ্যান্ড ব্রাদার্সকে মজুদকৃত ২৩ হাজার লিটার বাজারে সরবরাহ করার পরামর্শ দেন তারা। জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ভোক্তা অধিকার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখবে। অভিযানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যের একটি দল উপস্থিত ছিল। এম এ মালেক/ক

বাড়তি দামে এলপি গ্যাস বিক্রি-মেয়াদোত্তীর্ণ তেল মজুত, ২ ডিলারকে জরিমানা

সিরাজগঞ্জ শহরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ভোজ্য তেল সংরক্ষণের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জ শহরে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মেয়াদোত্তীর্ণ পুষ্টি নামক ভোজ্য তেল যথাযথভাবে সংরক্ষণ না করায় মেসার্স আল আমিন এন্টারপ্রাইজে ১৫ হাজার ও অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে ‘মেসার্স নিপু এন্টারপ্রাইজ’কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রুপচাঁদা সয়াবিন তেলের ডিলার সঞ্জয় অ্যান্ড ব্রাদার্সকে মজুদকৃত ২৩ হাজার লিটার বাজারে সরবরাহ করার পরামর্শ দেন তারা।

জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ভোক্তা অধিকার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখবে।

অভিযানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যের একটি দল উপস্থিত ছিল।

এম এ মালেক/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow