বাড়তি ভাড়ায় মিলছে না গাড়ি, অপেক্ষায় সহস্রাধিক যাত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ছুটি কাটিয়ে টানা চারদিনের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল নেমেছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। বাড়তি ভাড়ায় মিলছে না গাড়ি। যাত্রীদের অভিযোগ সংশ্লিষ্টদের অবহেলায় এমন ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে পাটুরিয়া ঘাটে এমন চিত্র দেখা গেছে। তাহমিনা নামে গাজীপুরগামী যাত্রী জানান, দুপুরের দিকে ঘাটে এসেছি। আগামীকাল অফিস খোলা। কিন্তু গাড়ি পাচ্ছি না। যাও পাচ্ছি ২০০ টাকার ভাড়া ৪০০ থেকে ৫০০ টাকা চাচ্ছে। গুলজার নামে গাবতলিগামী যাত্রী জানান, বিকেলে ঘাটে এসেছি ২০০ টাকার ভাড়া চাচ্ছে ৬০০ টাকা। তবুও গাড়ি নেই। ভোট দিতে এসে বিপদে আছি। প্রশাসনও এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। বরংগাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, থানায় ফোর্স নেই। তারপরও আমি ঘটনাস্থলে যাচ্ছি আমি। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন বলেন, ঘটনাস্থলে আমাদের টিম যাচ্ছে। কেউ এরকম করলে ব্যবস্থা নেওয়া হবে। শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার বলেন, এ বিষয়ে হাইওয়ে পুলিশের ওসিকে বলা আছে। ভাড়া বেশি নিলে মামলা দেবেন উনি। হাইওয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ছুটি কাটিয়ে টানা চারদিনের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল নেমেছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। বাড়তি ভাড়ায় মিলছে না গাড়ি। যাত্রীদের অভিযোগ সংশ্লিষ্টদের অবহেলায় এমন ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে পাটুরিয়া ঘাটে এমন চিত্র দেখা গেছে।
তাহমিনা নামে গাজীপুরগামী যাত্রী জানান, দুপুরের দিকে ঘাটে এসেছি। আগামীকাল অফিস খোলা। কিন্তু গাড়ি পাচ্ছি না। যাও পাচ্ছি ২০০ টাকার ভাড়া ৪০০ থেকে ৫০০ টাকা চাচ্ছে।
গুলজার নামে গাবতলিগামী যাত্রী জানান, বিকেলে ঘাটে এসেছি ২০০ টাকার ভাড়া চাচ্ছে ৬০০ টাকা। তবুও গাড়ি নেই। ভোট দিতে এসে বিপদে আছি। প্রশাসনও এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
বরংগাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, থানায় ফোর্স নেই। তারপরও আমি ঘটনাস্থলে যাচ্ছি আমি।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন বলেন, ঘটনাস্থলে আমাদের টিম যাচ্ছে। কেউ এরকম করলে ব্যবস্থা নেওয়া হবে।
শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার বলেন, এ বিষয়ে হাইওয়ে পুলিশের ওসিকে বলা আছে। ভাড়া বেশি নিলে মামলা দেবেন উনি। হাইওয়ে পুলিশের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।
What's Your Reaction?