বাড়িতে চিনি ও ক্রিম ছাড়া আইসক্রিম বানাবেন যেভাবে

আইসক্রিম মানেই অনেকের চোখে কৃত্রিম রং, অতিরিক্ত চিনি আর প্রিজারভেটিভে ভরা একটি ডেজার্ট। তাই গরমে ঠান্ডা আইসক্রিম খেতে ইচ্ছে হলেও অনেকেই ক্যালরি ও স্বাস্থ্য নিয়ে চিন্তা করে এড়িয়ে যান। কিন্তু এই ধারণা এখন বদলানো সম্ভব। কারণ আইসক্রিমও তৈরি করা যায় একদম স্বাস্থ্যকর উপায়ে, ঘরের সহজ কিছু উপকরণ দিয়ে। স্বাস্থ্যকর আইসক্রিমে না থাকে কৃত্রিম ফ্লেভার, না থাকে চিনি। বরং এতে ব্যবহার করা যায় পুষ্টিকর উপাদান। ফলে এটি শুধু সুস্বাদুই নয়, শরীরের জন্যও তুলনামূলকভাবে ভালো। আসুন জেনে নেওয়া কীভাবে স্বাস্থ্যকর উপায় আইক্রিম তৈরি করবেন- উপকরণ রোলড ওটস আধা কাপ আমন্ড দুধ ১ কাপ খেজুর ১ কাপ কোকো পাউডার বা কোকো পাউডার আধা কাপ কাজু বাদাম ২০টি ভ্যানিলা এসেন্স ১ চা চামচ আমন্ড কুচি (ভাজা) সাজানোর জন্য প্রস্তুত প্রণালি প্রথমে ওটস, খেজুর এবং কাজু ও আমন্ড বাদাম নিয়ে আমন্ড দুধে অন্তত ১৫-৩০ মিনিট ভিজিয়ে রাখুন। চাইলে খেজুর আগে থেকে কুচি করে নিলে ভিজে দ্রুত নরম হবে। এবার ভেজানো মিশ্রণটি একটি ব্লেন্ডারে নিন এবং সঙ্গে কোকো পাউডার যোগ করুন। সব উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করুন যতক্ষণ না একদম মসৃণ, ক্রিমি ও আইসক্রিমের মতো টেক্সচ

বাড়িতে চিনি ও ক্রিম ছাড়া আইসক্রিম বানাবেন যেভাবে

আইসক্রিম মানেই অনেকের চোখে কৃত্রিম রং, অতিরিক্ত চিনি আর প্রিজারভেটিভে ভরা একটি ডেজার্ট। তাই গরমে ঠান্ডা আইসক্রিম খেতে ইচ্ছে হলেও অনেকেই ক্যালরি ও স্বাস্থ্য নিয়ে চিন্তা করে এড়িয়ে যান। কিন্তু এই ধারণা এখন বদলানো সম্ভব। কারণ আইসক্রিমও তৈরি করা যায় একদম স্বাস্থ্যকর উপায়ে, ঘরের সহজ কিছু উপকরণ দিয়ে। স্বাস্থ্যকর আইসক্রিমে না থাকে কৃত্রিম ফ্লেভার, না থাকে চিনি। বরং এতে ব্যবহার করা যায় পুষ্টিকর উপাদান। ফলে এটি শুধু সুস্বাদুই নয়, শরীরের জন্যও তুলনামূলকভাবে ভালো।

আসুন জেনে নেওয়া কীভাবে স্বাস্থ্যকর উপায় আইক্রিম তৈরি করবেন-

JAGO

উপকরণ

  • রোলড ওটস আধা কাপ
  • আমন্ড দুধ ১ কাপ
  • খেজুর ১ কাপ
  • কোকো পাউডার বা কোকো পাউডার আধা কাপ
  • কাজু বাদাম ২০টি
  • ভ্যানিলা এসেন্স ১ চা চামচ
  • আমন্ড কুচি (ভাজা) সাজানোর জন্য

JAGO

প্রস্তুত প্রণালি

প্রথমে ওটস, খেজুর এবং কাজু ও আমন্ড বাদাম নিয়ে আমন্ড দুধে অন্তত ১৫-৩০ মিনিট ভিজিয়ে রাখুন। চাইলে খেজুর আগে থেকে কুচি করে নিলে ভিজে দ্রুত নরম হবে।

এবার ভেজানো মিশ্রণটি একটি ব্লেন্ডারে নিন এবং সঙ্গে কোকো পাউডার যোগ করুন। সব উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করুন যতক্ষণ না একদম মসৃণ, ক্রিমি ও আইসক্রিমের মতো টেক্সচার তৈরি হয়। এরপর তৈরি মিশ্রণটি একটি পরিষ্কার এয়ার-টাইট কন্টেইনারে ঢেলে নিন। ওপরে ভাজা আমন্ড কুচি ছড়িয়ে দিন। কন্টেইনারের মুখ ভালোভাবে বন্ধ করে অন্তত ৬-৮ ঘণ্টা বা সারারাত ডিপ ফ্রিজে রেখে দিন।

পরিবেশনের সময় ফ্রিজ থেকে বের করে ১০ মিনিট বাইরে রেখে দিন। এতে আইসক্রিম একটু নরম হবে এবং সহজে স্কুপ করা যাবে। চাইলে ওপরে আরও কিছু বাদাম বা চকলেট চিপস দিয়ে পরিবেশন করতে পারেন।

JAGO

টিপস

  • ভিজিয়ে রাখলে উপকরণগুলো নরম হয়ে যায় এবং পরবর্তী ব্লেন্ডিং প্রক্রিয়া আরও মসৃণ হয়।
  • ব্লেন্ড করার সময় ধীরে ধীরে কোকো পাউডার মেশালে দলা পাকবে না।
  • আমন্ড কুচি ছড়িয়ে দিলে আইসক্রিমে ক্রাঞ্চি টেক্সচার যোগ করবে। চাইলে সামান্য কোকো পাউডার ছিটিয়ে দিয়ে আরও আকর্ষণীয় লুক আনা যেতে পারে।
  • ফ্রিজে রাখার আগে মিশ্রণ ভালোভাবে ব্লেন্ড করা খুব জরুরি, না হলে দানাদার হয়ে যেতে পারে।
  • ফ্রিজে রাখার সময় কন্টেইনার সমানভাবে বসানো উচিত, না হলে জমাট অসমান হতে পারে।

 এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow