বাড়ি থেকে খোয়া যাচ্ছিল হাঁস-মুরগি, ধরা পড়লো অজগর
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুবায়ের আহমদ নামের এক ব্যক্তির বাড়ি থেকে একটি অজগর উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল উত্তর ভাড়াউড়া এলাকার ওই বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, জুবায়ের আহমদের বাড়ি থেকে নিয়মিতভাবে হাঁস-মুরগি হারিয়ে যাচ্ছিল। তবে কারণ জানা যাচ্ছিল না। আজ সকালে বাড়ির দেওয়ালের ওপর থেকে পাশের গাছের দিকে অজগরটিকে যেতে দেখা যায়। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের নেতাকর্মীরা সাপটি উদ্ধার করেন। আরও পড়ুন সাপের বিষ আছে ক্রেতা নেই ভেনম ফার্মে ধারণা করা হচ্ছে, এতদিন ধরে অজগরটি বাড়ির হাঁস-মুরগি খাচ্ছিল। উদ্ধার শেষে সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। শ্রীমঙ্গল বনরেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাপটি বনে অবমুক্ত করা হবে। মাহিদুল ইসলাম/এসআর/জেআইএম
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুবায়ের আহমদ নামের এক ব্যক্তির বাড়ি থেকে একটি অজগর উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল উত্তর ভাড়াউড়া এলাকার ওই বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জুবায়ের আহমদের বাড়ি থেকে নিয়মিতভাবে হাঁস-মুরগি হারিয়ে যাচ্ছিল। তবে কারণ জানা যাচ্ছিল না। আজ সকালে বাড়ির দেওয়ালের ওপর থেকে পাশের গাছের দিকে অজগরটিকে যেতে দেখা যায়। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের নেতাকর্মীরা সাপটি উদ্ধার করেন।

সাপের বিষ আছে ক্রেতা নেই ভেনম ফার্মে
ধারণা করা হচ্ছে, এতদিন ধরে অজগরটি বাড়ির হাঁস-মুরগি খাচ্ছিল। উদ্ধার শেষে সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
শ্রীমঙ্গল বনরেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাপটি বনে অবমুক্ত করা হবে।
মাহিদুল ইসলাম/এসআর/জেআইএম
What's Your Reaction?