বাড়ি থেকে ফিরে মোহাম্মদপুরে বাসার গেটে ছিনতাইয়ের শিকার ২ নারী

পরিবারের সঙ্গে ঈদুল আজহার ছুটি কাটিয়ে ঢাকায় ফিরে বাসার ফটকের সামনে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই নারী। রাজধানীর মোহাম্মদপুর এলাকার সংঘটিত এ ছিনতাইয়ের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে। শনিবার (৩০ মে) রাত আনুমানিক ৩টার দিকে মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রিকশা থেকে নেমে দুই নারী বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছেন। এ সময় তাদের সঙ্গে থাকা রিকশাচালকও পাশে ছিলেন। হঠাৎ লুঙ্গি পরা, কালো গেঞ্জি ও মাথায় ক্যাপ পরা এক ব্যক্তি চাপাতি হাতে সেখানে উপস্থিত হন। তার সঙ্গে আরও একজনকে দেখা যায়। চাপাতির ভয় দেখিয়ে তারা রিকশাচালককে ধাক্কা দেন এবং পরে দুই নারীর কাছ থেকে ব্যাগ, লাগেজ ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেন। ঘটনার সময় ভুক্তভোগীদের মোবাইল ফোন ও অলংকারও তল্লাশি করে নিয়ে যায় তারা। এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুজ্জামান রাকিব গণমাধ্যমকে বলেন, ভুক্তভোগীরা ঠাকুরগাঁও থেকে বাসে করে ঢাকায় এসে শ্যামলীতে নামেন। পরে রিকশায় করে বাসায় ফেরার সময় বাসার সামনে পৌঁছালে তারা ছিনতাইক

বাড়ি থেকে ফিরে মোহাম্মদপুরে বাসার গেটে ছিনতাইয়ের শিকার ২ নারী

পরিবারের সঙ্গে ঈদুল আজহার ছুটি কাটিয়ে ঢাকায় ফিরে বাসার ফটকের সামনে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই নারী। রাজধানীর মোহাম্মদপুর এলাকার সংঘটিত এ ছিনতাইয়ের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে।

শনিবার (৩০ মে) রাত আনুমানিক ৩টার দিকে মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রিকশা থেকে নেমে দুই নারী বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছেন। এ সময় তাদের সঙ্গে থাকা রিকশাচালকও পাশে ছিলেন। হঠাৎ লুঙ্গি পরা, কালো গেঞ্জি ও মাথায় ক্যাপ পরা এক ব্যক্তি চাপাতি হাতে সেখানে উপস্থিত হন। তার সঙ্গে আরও একজনকে দেখা যায়।

চাপাতির ভয় দেখিয়ে তারা রিকশাচালককে ধাক্কা দেন এবং পরে দুই নারীর কাছ থেকে ব্যাগ, লাগেজ ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেন। ঘটনার সময় ভুক্তভোগীদের মোবাইল ফোন ও অলংকারও তল্লাশি করে নিয়ে যায় তারা।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুজ্জামান রাকিব গণমাধ্যমকে বলেন, ভুক্তভোগীরা ঠাকুরগাঁও থেকে বাসে করে ঢাকায় এসে শ্যামলীতে নামেন। পরে রিকশায় করে বাসায় ফেরার সময় বাসার সামনে পৌঁছালে তারা ছিনতাইকারীদের কবলে পড়েন।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ শুরু করেছে পুলিশ। ইতোমধ্যে একজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত আছে এবং জড়িত অন্যদেরও শনাক্তে অভিযান চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow