বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে প্রায় শতাধিক হাতবোমা উদ্ধার

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ ককটেল উদ্ধার করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা ব্যাপারীকান্দি এলাকা থেকে মোট ৯৫টি ককটেল উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। অভিযানে আটকরা হলেন মেহেদী হাসান (২৫), বাচ্চু পেদা (৬০) ও রনি পেদা (১৮)। নড়িয়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। অভিযানে পেদা মসজিদের বারান্দা ঘরসহ ওই গ্রামের খলিল পেদা, জিলু মাদবর ও বাচ্চু পেদার বসতঘর তল্লাশি করা হয়। উদ্ধার হওয়া ককটেলের সঙ্গে টেঁটা, রামদা ও অন্যান্য ধারালো অস্ত্রও জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, এর আগেও নড়িয়ায় একাধিকবার ককটেল উদ্ধার হয়েছে। গত বছরের আগস্টে ৬০টি ককটেল উদ্ধার করা হয়েছিল। এছাড়া এ বছর ৮ জানুয়ারি একই এলাকার মুলাই ব্যাপারীকান্দিতে ককটেল বিস্ফোরণে তিনজনের মৃত্যু ঘটে। নড়িয়া থানার ওসি বাহার মিয়া জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার ককটেলগুলো নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও যৌথবাহ

বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে প্রায় শতাধিক হাতবোমা উদ্ধার

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ ককটেল উদ্ধার করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা ব্যাপারীকান্দি এলাকা থেকে মোট ৯৫টি ককটেল উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। অভিযানে আটকরা হলেন মেহেদী হাসান (২৫), বাচ্চু পেদা (৬০) ও রনি পেদা (১৮)।

নড়িয়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। অভিযানে পেদা মসজিদের বারান্দা ঘরসহ ওই গ্রামের খলিল পেদা, জিলু মাদবর ও বাচ্চু পেদার বসতঘর তল্লাশি করা হয়। উদ্ধার হওয়া ককটেলের সঙ্গে টেঁটা, রামদা ও অন্যান্য ধারালো অস্ত্রও জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, এর আগেও নড়িয়ায় একাধিকবার ককটেল উদ্ধার হয়েছে। গত বছরের আগস্টে ৬০টি ককটেল উদ্ধার করা হয়েছিল। এছাড়া এ বছর ৮ জানুয়ারি একই এলাকার মুলাই ব্যাপারীকান্দিতে ককটেল বিস্ফোরণে তিনজনের মৃত্যু ঘটে।

নড়িয়া থানার ওসি বাহার মিয়া জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার ককটেলগুলো নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও যৌথবাহিনীর নজরদারি আরও জোরদার করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow