বায়তুল মোকাররমে ব্যবসায়ী ও হকারদের মধ্যে সংঘর্ষ

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের জিপিও লিংক রোড এলাকায় হকার উচ্ছেদকে কেন্দ্র করে ব্যবসায়ী ও হকারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় স্বর্ণ গলি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, গত ৯ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত জিপিও লিংক রোডের দুই পাশের ফুটপাত থেকে হকার উচ্ছেদ করে। তবে পরদিনই হকাররা পুনরায় সেখানে দোকান বসালে উত্তেজনা সৃষ্টি হয়। শনিবার পুনরায় বায়তুল মোকাররম স্বর্ণ ব্যবসায়ী সমিতির উদ্যোগে উচ্ছেদ কার্যক্রম শুরু হলে ব্যবসায়ী ও হকারদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থাকলেও উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। পল্টন মডেল থানার ওসি মনির হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

বায়তুল মোকাররমে ব্যবসায়ী ও হকারদের মধ্যে সংঘর্ষ

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের জিপিও লিংক রোড এলাকায় হকার উচ্ছেদকে কেন্দ্র করে ব্যবসায়ী ও হকারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় স্বর্ণ গলি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, গত ৯ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত জিপিও লিংক রোডের দুই পাশের ফুটপাত থেকে হকার উচ্ছেদ করে। তবে পরদিনই হকাররা পুনরায় সেখানে দোকান বসালে উত্তেজনা সৃষ্টি হয়।

শনিবার পুনরায় বায়তুল মোকাররম স্বর্ণ ব্যবসায়ী সমিতির উদ্যোগে উচ্ছেদ কার্যক্রম শুরু হলে ব্যবসায়ী ও হকারদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থাকলেও উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পল্টন মডেল থানার ওসি মনির হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow