বায়ুদূষণের শীর্ষে আজ দিল্লি, ঢাকার কিছুটা অবনতি
বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। অন্যদিকে, ঢাকার বায়ুর মানেরও কিছুটা অবনতি হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ৮টা ৪৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য। বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা দিল্লির দূষণ ১৬৯ স্কোর অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অপরদিকে, দূষণ তালিকায় ৮ নম্বরে রয়েছে ঢাকা। এই শহরের দূষণ স্কোর ১০৭ অর্থাৎ এখানকার বায়ুর মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। আরও পড়ুন ধূমপানের চেয়েও বেশি আয়ু কমাচ্ছে বায়ু দূষণ, গবেষণা এদিকে, সোমবার দূষণের শীর্ষে থাকা পাকিস্তানের লাহোরের বায়ুর মানের কিছুটা উন্নতি হয়েছে। সোমবার লাহোর শীর্ষে ছিল। আজ সকালে এই শহরটি রয়েছে ৫ নম্বরে। সোমবার রাজধানী ঢাকা ছিল ২০ নম্বরে আর বায়ুর মান ছিল মাঝারি বা সহনীয় পর্যায়ে। স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবে
বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। অন্যদিকে, ঢাকার বায়ুর মানেরও কিছুটা অবনতি হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ৮টা ৪৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা দিল্লির দূষণ ১৬৯ স্কোর অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অপরদিকে, দূষণ তালিকায় ৮ নম্বরে রয়েছে ঢাকা। এই শহরের দূষণ স্কোর ১০৭ অর্থাৎ এখানকার বায়ুর মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।
এদিকে, সোমবার দূষণের শীর্ষে থাকা পাকিস্তানের লাহোরের বায়ুর মানের কিছুটা উন্নতি হয়েছে। সোমবার লাহোর শীর্ষে ছিল। আজ সকালে এই শহরটি রয়েছে ৫ নম্বরে।
সোমবার রাজধানী ঢাকা ছিল ২০ নম্বরে আর বায়ুর মান ছিল মাঝারি বা সহনীয় পর্যায়ে।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এসএনআর
What's Your Reaction?
