বায়ুদূষণের শীর্ষে আজ সৌদির রিয়াদ, ঢাকার সহনীয়

পবিত্র ঈদুল আজহার ছুটি চলছে। বন্ধ স্কুল কলেজসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান ও ব্যাংক-বিমা। ঈদ করতে ঢাকা ছেড়েছেন বহু মানুষ। ফাঁকা শহরে তাই যানবাহন চলাচল খুবই কম। ফলে রাজধানী ঢাকার বায়ু আজ সহনীয় পর্যায়ে রয়েছে আর বায়ুদূষণের শীর্ষে রয়েছে সৌদি আরবের রিয়াদ। শনিবার (৩০ মে) সকাল ৮টা ১৮ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য। স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। আরও পড়ুন দূষণে বিষাক্ত বায়ু, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা বায়ুদূষণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বছরে মৃত্যু ২০ লাখ  অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। সে হিসেবে সৌদির রিয়াদের দূষণ স্কোর ২০১ এর অর্থ সেখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর। অপরদিকে, একই সময়ে ঢাকার দূষণ স্কোর ৯৯, এর অর্থ এখানকার

বায়ুদূষণের শীর্ষে আজ সৌদির রিয়াদ, ঢাকার সহনীয়

পবিত্র ঈদুল আজহার ছুটি চলছে। বন্ধ স্কুল কলেজসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান ও ব্যাংক-বিমা। ঈদ করতে ঢাকা ছেড়েছেন বহু মানুষ। ফাঁকা শহরে তাই যানবাহন চলাচল খুবই কম। ফলে রাজধানী ঢাকার বায়ু আজ সহনীয় পর্যায়ে রয়েছে আর বায়ুদূষণের শীর্ষে রয়েছে সৌদি আরবের রিয়াদ।

শনিবার (৩০ মে) সকাল ৮টা ১৮ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

আরও পড়ুন

দূষণে বিষাক্ত বায়ু, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা 
বায়ুদূষণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বছরে মৃত্যু ২০ লাখ 

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সে হিসেবে সৌদির রিয়াদের দূষণ স্কোর ২০১ এর অর্থ সেখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর। অপরদিকে, একই সময়ে ঢাকার দূষণ স্কোর ৯৯, এর অর্থ এখানকার বাতাস মাঝারি মানের বা সহনীয় পর্যায়ে রয়েছে।

এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow