বায়ুদূষণের শীর্ষে রিয়াদ, ঢাকার পরিস্থিতি কী?
টানা বৃষ্টি ও ঈদের ছুটির প্রভাবে মেগাসিটি ঢাকার বায়ুমানের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। রাস্তায় গণপরিবহন কম থাকা, নির্মাণকাজ সাময়িক বন্ধ থাকা এবং বৃষ্টির কারণে ধূলিকণা ধুয়ে যাওয়ায় ঢাকার বাতাস এখন অনেকটাই সহনীয়। তবে গত দুদিন বৃষ্টি না হওয়ায় দূষণের মাত্রা কিছুটা বাড়লেও সার্বিক পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে। শনিবার (৩০ মে) সকাল ৭টা ৪৩ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের (IQAir) সূচক অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ছিল ৮২। এই স্কোর নিয়ে বিশ্বের ১২৭টি প্রধান শহরের মধ্যে ঢাকা ১৯তম অবস্থানে রয়েছে। পরিবেশের পরিভাষায় এই মানকে ‘মাঝারি’ বা সহনীয় পর্যায় বলা হয়। আজকের বৈশ্বিক তালিকায় ২১৭ স্কোর নিয়ে বায়ুদূষণে শীর্ষ স্থানে রয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদ, যার বায়ুমান ‘খুবই অস্বাস্থ্যকর’। দ্বিতীয় স্থানে থাকা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসার স্কোর ১৮৯। এছাড়া ১৫০ স্কোর নিয়ে তৃতীয় স্থানে চিলির সান্তিয়াগো এবং ১৪৫ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ১৪২ স্কোর নিয়ে রয়েছে পঞ্চম স্থা
টানা বৃষ্টি ও ঈদের ছুটির প্রভাবে মেগাসিটি ঢাকার বায়ুমানের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। রাস্তায় গণপরিবহন কম থাকা, নির্মাণকাজ সাময়িক বন্ধ থাকা এবং বৃষ্টির কারণে ধূলিকণা ধুয়ে যাওয়ায় ঢাকার বাতাস এখন অনেকটাই সহনীয়। তবে গত দুদিন বৃষ্টি না হওয়ায় দূষণের মাত্রা কিছুটা বাড়লেও সার্বিক পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে।
শনিবার (৩০ মে) সকাল ৭টা ৪৩ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের (IQAir) সূচক অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ছিল ৮২। এই স্কোর নিয়ে বিশ্বের ১২৭টি প্রধান শহরের মধ্যে ঢাকা ১৯তম অবস্থানে রয়েছে। পরিবেশের পরিভাষায় এই মানকে ‘মাঝারি’ বা সহনীয় পর্যায় বলা হয়।
আজকের বৈশ্বিক তালিকায় ২১৭ স্কোর নিয়ে বায়ুদূষণে শীর্ষ স্থানে রয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদ, যার বায়ুমান ‘খুবই অস্বাস্থ্যকর’। দ্বিতীয় স্থানে থাকা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসার স্কোর ১৮৯। এছাড়া ১৫০ স্কোর নিয়ে তৃতীয় স্থানে চিলির সান্তিয়াগো এবং ১৪৫ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ১৪২ স্কোর নিয়ে রয়েছে পঞ্চম স্থানে।
একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
পরিবেশ বিজ্ঞানীদের মতে, শুষ্ক মৌসুমের তুলনায় বর্ষায় ঢাকার বাতাস অনেক পরিষ্কার থাকে। বিশেষ করে শীতকালে তাপমাত্রা কমে যাওয়া এবং বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে দূষিত কণাগুলো মাটির কাছাকাছি বাতাসে আটকে থাকে, ফলে শীতকালে ঢাকা প্রায়ই দূষণের শীর্ষে চলে যায়। তবে বর্ষার বৃষ্টি ও ঈদের কারণে উদ্ভূত বর্তমান পরিস্থিতি সাময়িক।
What's Your Reaction?