বায়ুদূষণে ঢাকা আজ ৯ নম্বরে, শীর্ষে কিনশাসা
বায়ুদূষণের তালিকায় রাজধানী ঢাকা আজ ৯ নম্বরে রয়েছে আর শীর্ষে রয়েছে কঙ্গোর কিনশাসা। শনিবার (২৩ মে) সকাল ৮টা ২৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য। স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। আরও পড়ুনবায়ু-শব্দ দূষণ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: পরিবেশমন্ত্রীপরিবেশ দূষণের জন্য দায়ী মূলত শিল্পোন্নত দেশগুলো সে হিসেবে ঢাকার দূষণ স্কোর ১১৯ অর্থাৎ এখানকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, বিশেষ করে যাদের ফুসফুসজনিত রোগ, অ্যাজমার সমস্যা রয়েছে তাদের জন্য। শুক্রবারও একই অবস্থা ছিল ঢাকার বায়ুদূষণের। তালিকার শীর্ষে থাকা কিনশাসার দূষণ স্কোর ১৯৮ অর্থাৎ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বি
বায়ুদূষণের তালিকায় রাজধানী ঢাকা আজ ৯ নম্বরে রয়েছে আর শীর্ষে রয়েছে কঙ্গোর কিনশাসা। শনিবার (২৩ মে) সকাল ৮টা ২৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
আরও পড়ুন
বায়ু-শব্দ দূষণ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: পরিবেশমন্ত্রী
পরিবেশ দূষণের জন্য দায়ী মূলত শিল্পোন্নত দেশগুলো
সে হিসেবে ঢাকার দূষণ স্কোর ১১৯ অর্থাৎ এখানকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, বিশেষ করে যাদের ফুসফুসজনিত রোগ, অ্যাজমার সমস্যা রয়েছে তাদের জন্য। শুক্রবারও একই অবস্থা ছিল ঢাকার বায়ুদূষণের।
তালিকার শীর্ষে থাকা কিনশাসার দূষণ স্কোর ১৯৮ অর্থাৎ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এই শহরটির বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
এসএনআর/এএসএম
What's Your Reaction?