বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন মুহিদুল ইসলাম

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম।  বুধবার (৩ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে এই পদে কার্যভার গ্রহণ করেন। নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিআইডব্লিউটিএর শীর্ষ পদে যোগদানের পূর্বে মো. মুহিদুল ইসলাম বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ‘সদস্য (নিরাপত্তা)’ হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। পেশাগত জীবনে মাঠ প্রশাসনের অভিজ্ঞতা সমৃদ্ধ এই কর্মকর্তা কিশোরগঞ্জ ও রাজবাড়ীসহ বিভিন্ন জেলায় জেলা প্রশাসক (ডিসি) ও প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। শিক্ষাজীবনে মো. মুহিদুল ইসলাম জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) অধীনে পরিচালিত সুইডেনের ‘বিশ্ব নৌ বিশ্ববিদ্যালয়’ (ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি) থেকে মেরিটাইম অ্যাফেয়ার্স বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন।

বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন মুহিদুল ইসলাম

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম। 

বুধবার (৩ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে এই পদে কার্যভার গ্রহণ করেন।

নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিআইডব্লিউটিএর শীর্ষ পদে যোগদানের পূর্বে মো. মুহিদুল ইসলাম বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ‘সদস্য (নিরাপত্তা)’ হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। পেশাগত জীবনে মাঠ প্রশাসনের অভিজ্ঞতা সমৃদ্ধ এই কর্মকর্তা কিশোরগঞ্জ ও রাজবাড়ীসহ বিভিন্ন জেলায় জেলা প্রশাসক (ডিসি) ও প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাজীবনে মো. মুহিদুল ইসলাম জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) অধীনে পরিচালিত সুইডেনের ‘বিশ্ব নৌ বিশ্ববিদ্যালয়’ (ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি) থেকে মেরিটাইম অ্যাফেয়ার্স বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow