বিইউবিটিতে তৃতীয় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের জাতীয় পর্ব সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে এবং প্রযুক্তপ্রেমী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হলো '৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াড ২০২৬'-এর জাতীয় পর্ব। ঢাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ক্যাম্পাসে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।  এতে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর অঞ্চলসহ সারা দেশের কয়েকশ শিক্ষার্থী অংশ নেন। দিনভর এই আয়োজনে প্রোগ্রামিং, গাণিতিক যুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নানামুখী চ্যালেঞ্জ এবং বিশ্লেষণধর্মী ও প্রশ্নোত্তর কার্যক্রমের প্রাধান্য ছিল। শনিবার (১৬ মে) সকালে ভেন্যু রিপোর্টিং ও নিবন্ধনের মাধ্যমে এই জমকালো আয়োজনের সূচনা হয়। দিনব্যাপী প্রতিযোগিতায় ‘এআই কুইজ’ ও ‘এআই কোডিং কনটেস্ট’-সহ বিভিন্ন বিশেষধর্মী ইভেন্টে অংশগ্রহণকারীরা তাদের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতার পরিচয় দেন। এছাড়া অলিম্পিয়াডে আসা অভিভাবকদের জন্যও একটি বিশেষ সেগমেন্টের আয়োজন ছিল, যা পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। বিকেলে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. শওকত আলী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এ

বিইউবিটিতে তৃতীয় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের জাতীয় পর্ব সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে এবং প্রযুক্তপ্রেমী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হলো '৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াড ২০২৬'-এর জাতীয় পর্ব। ঢাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ক্যাম্পাসে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

এতে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর অঞ্চলসহ সারা দেশের কয়েকশ শিক্ষার্থী অংশ নেন। দিনভর এই আয়োজনে প্রোগ্রামিং, গাণিতিক যুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নানামুখী চ্যালেঞ্জ এবং বিশ্লেষণধর্মী ও প্রশ্নোত্তর কার্যক্রমের প্রাধান্য ছিল।

শনিবার (১৬ মে) সকালে ভেন্যু রিপোর্টিং ও নিবন্ধনের মাধ্যমে এই জমকালো আয়োজনের সূচনা হয়। দিনব্যাপী প্রতিযোগিতায় ‘এআই কুইজ’ ও ‘এআই কোডিং কনটেস্ট’-সহ বিভিন্ন বিশেষধর্মী ইভেন্টে অংশগ্রহণকারীরা তাদের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতার পরিচয় দেন। এছাড়া অলিম্পিয়াডে আসা অভিভাবকদের জন্যও একটি বিশেষ সেগমেন্টের আয়োজন ছিল, যা পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

বিকেলে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. শওকত আলী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর ভবিষ্যতের প্রযুক্তি নয়, এটি বর্তমান বিশ্বের অন্যতম চালিকাশক্তি। আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে বাংলাদেশের প্রযুক্তিখাতকে বিশ্বমঞ্চে নেতৃত্ব দেবে। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সভাপতি মুনির হাসান।

তিনি বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম মেধায় ও সম্ভাবনায় কোনো অংশে পিছিয়ে নেই। এআই অলিম্পিয়াডের মতো প্ল্যাটফর্ম তাদের সেই সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ দিচ্ছে। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা বৈশ্বিক প্রযুক্তির মঞ্চে নিজেদের মেধার স্বাক্ষর রাখুক। 

অনুষ্ঠানে বিইউবিটির সিএসই বিভাগের চেয়ারম্যান ও বিইউবিটি রিসার্চ গ্র্যাজুয়েট স্কুলের ডিন অধ্যাপক ড. মো. আহসান হাবীবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মুনশি মাহবুবুর রহমান এবং কম্পিউটার সায়েন্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনুষদের ডিন ড. মুহাম্মদ আমিনুর রহমান।

প্রতিযোগিতা শেষে কুইজ ক্যাটাগরিতে ১৪ জন এবং এআই চ্যালেঞ্জ ক্যাটাগরিতে ১৫ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। বিজয়ী শিক্ষার্থীদের মেডেল ও সার্টিফিকেট প্রদানের পাশাপাশি প্রযুক্তি প্রতিষ্ঠান ‘জাদু পিসি’-এর পক্ষ থেকে এআই কনটেস্ট ক্যাটাগরির চ্যাম্পিয়নকে একটি বিশেষ কম্পিউটার উপহার দেওয়া হয়।

আয়োজক সংস্থা বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) জানায়, জাতীয় পর্বের এই সফল সমাপ্তি এআই-এর প্রতি শিক্ষার্থীদের ক্রমবর্ধমান আগ্রহেরই প্রতিফলন। এই জাতীয় পর্বের বিজয়ীরা পরবর্তীতে কাজাখস্তানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াডে (IOAI) বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করবে।

উল্লেখ্য, এবারের আসরের প্ল্যাটিনাম স্পনসর ও জাতীয় পর্বের হোস্ট হিসেবে ছিল বিইউবিটি। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে স্পনসর হিসেবে যুক্ত ছিল রিভ চ্যাট (REVE Chat), ব্রেইন স্টেশন ২৩, মিলিয়ন এক্স বাংলাদেশ, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এবং বিটনা। সহযোগিতায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট (আইআইটি-ডিইউ), বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি), রকমারি ডট কম, জাদু পিসি এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল দীপ্ত টিভি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow