বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরেক প্রার্থী

নীলফামারী-৪ (কিশোরগঞ্জ–সৈয়দপুর) আসনে বিএনপির প্রার্থী আব্দুর গফুর সরকারকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী মির্জা মো. শওকত আকবর (রওশন)। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে সৈয়দপুর জেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করে তিনি দলীয় প্রার্থীকে সমর্থন জানান। এর আগে গত শুক্রবার রাতে একই আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী এস এম মামুনুর রশীদ মামুনও বিএনপির প্রার্থী আব্দুর গফুর সরকারকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। স্বতন্ত্র প্রার্থী মির্জা মো. শওকত আকবর রওশন বলেন, তিনি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে দলটির জন্য দীর্ঘদিন কাজ করলেও তিনি প্রত্যাশিত মূল্যায়ন পাননি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কাঁঠাল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। বিএনপির রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে তিনি দলটিতে যোগদান করেছেন এবং একই সঙ্গে দলীয় প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। এ বিষয়ে সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি ও নীলফামারী-৪ আসনের বিএনপি প্রার্থী আব্দুর গফুর সরকার বলেন, “গতকাল মামুন নামে এক স্বতন্ত্র প্রার্থী

বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরেক প্রার্থী

নীলফামারী-৪ (কিশোরগঞ্জ–সৈয়দপুর) আসনে বিএনপির প্রার্থী আব্দুর গফুর সরকারকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী মির্জা মো. শওকত আকবর (রওশন)। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে সৈয়দপুর জেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করে তিনি দলীয় প্রার্থীকে সমর্থন জানান।

এর আগে গত শুক্রবার রাতে একই আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী এস এম মামুনুর রশীদ মামুনও বিএনপির প্রার্থী আব্দুর গফুর সরকারকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

স্বতন্ত্র প্রার্থী মির্জা মো. শওকত আকবর রওশন বলেন, তিনি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে দলটির জন্য দীর্ঘদিন কাজ করলেও তিনি প্রত্যাশিত মূল্যায়ন পাননি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কাঁঠাল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। বিএনপির রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে তিনি দলটিতে যোগদান করেছেন এবং একই সঙ্গে দলীয় প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

এ বিষয়ে সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি ও নীলফামারী-৪ আসনের বিএনপি প্রার্থী আব্দুর গফুর সরকার বলেন, “গতকাল মামুন নামে এক স্বতন্ত্র প্রার্থী বিএনপিকে ভালোবেসে আমাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আজ রওশন নামে আরেক স্বতন্ত্র প্রার্থীও বিএনপির প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। রওশনের সঙ্গে জাতীয় পার্টির প্রায় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow