বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নিরাপত্তা জোরদার

প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে দলের নয়াপল্টনের কার্যালয়। পাশাপাশি ওই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। আরও পড়ুনশনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন তারেক রহমান ১৯ বছর পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান  শনিবার (২৮ মার্চ) সকাল থেকে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা। দলের কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের চারপাশে বসানো হয়েছে ব্যারিকেড। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশে সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই কার্যালয়ের সামনে অবস্থান করছেন। তারা অপেক্ষার প্রহর গুনছেন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। এর আগে, গত ২৯ ডিসেম্বর দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তারেক রহমান। কেএইচ/কেএসআর

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নিরাপত্তা জোরদার

প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে দলের নয়াপল্টনের কার্যালয়। পাশাপাশি ওই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন
শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন তারেক রহমান 
১৯ বছর পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান 

শনিবার (২৮ মার্চ) সকাল থেকে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা। দলের কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের চারপাশে বসানো হয়েছে ব্যারিকেড। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশে সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

jagonews24.com

প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই কার্যালয়ের সামনে অবস্থান করছেন। তারা অপেক্ষার প্রহর গুনছেন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য।

এর আগে, গত ২৯ ডিসেম্বর দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তারেক রহমান।

কেএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow