বিএনপির কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে সমীরণ দেওয়ানকে বহিষ্কার করা হয়েছে। জানা গেছে, জাতীয় সংসদের ২৯৮নং খাগড়াছড়ি সংসদীয় আসনে এবারের নির্বাচনে ৮টি রাজনৈতিক দলের প্রার্থীর পাশাপাশি তিনজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলের সিদ্ধান্ত উপেক্ষা করে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন সমীরণ দেওয়ান। তিনি ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। জহিরুল হক জহর বলেন, আমাকে দল থেকে বহিস্কার করা হয়েছে বলে শুনেছি। আমার গাড়ি ভাঙল। হামলা হলো। প্রতিকার চাওয়ায় বহিষ্কার করা হলো।

বিএনপির কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে সমীরণ দেওয়ানকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, জাতীয় সংসদের ২৯৮নং খাগড়াছড়ি সংসদীয় আসনে এবারের নির্বাচনে ৮টি রাজনৈতিক দলের প্রার্থীর পাশাপাশি তিনজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলের সিদ্ধান্ত উপেক্ষা করে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন সমীরণ দেওয়ান। তিনি ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

জহিরুল হক জহর বলেন, আমাকে দল থেকে বহিস্কার করা হয়েছে বলে শুনেছি। আমার গাড়ি ভাঙল। হামলা হলো। প্রতিকার চাওয়ায় বহিষ্কার করা হলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow