বিএনপির জীবা আমিনার পাশে দাঁড়ালেন জামায়াতের মারদিয়া মমতাজ

জাতীয় সংসদে বাংলা-ইংরেজি মিলিয়ে বক্তব্য দিয়ে আলোচনায় আসা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জীবা আমিনা খানের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে অবস্থান নিয়েছেন জামায়াতের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মারদিয়া মমতাজ। বুধবার (১৭ জুন) বিকেল ৪টার দিকে ফেসবুকে এক পোস্ট দিয়ে তিনি লেখেন, একজন বক্তার বক্তব্যের বিষয়ের সঙ্গে আপনার দ্বিমত থাকতে পারে। সে নিয়ে আলাপ করুন। তার পোশাক বা ভাষা নিয়ে কথা বলা একে অপ্রয়োজনীয়, উপরন্তু এতে আপনার নিজের বুঝবুদ্ধি রুচিই প্রকাশ পায়। তিনি আরও লেখেন, ‘এমপি জীবা আমিনা খান দীর্ঘদিন প্রবাসে ছিলেন। তার ভাষায় বাংলা ইংলিশ মিশবে, এটা স্বাভাবিক। তিনি যে বিষয় নিয়ে আলাপ করেছেন, তার বিষ্ময় যে বিষয়ে সেটা সত্যিই দুঃখজনক বিষয়। শয়ে শয়ে কিলোমিটার কাঁচা রাস্তা, এসব জায়গায় শুধু সাধারণ মানুষের কষ্ট হয় তা না। সরকারি সেবাও সেখানে পৌঁছুতে দেরি হয়।’ পোস্টের শেষাংশে মারদিয়া মমতাজ লেখেন, ‘যে পুরুষেরা এমনকি নারীরাও, এভাবে জনসমক্ষে অন্য নারীর পোশাক, কথা নিয়ে কটাক্ষ করেন, তাদের পরিবারের অন্যান্য সদস্যদের জন্য আমার মায়া হয়।’ এদিকে একই ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির আরেক সংসদ সদস্য মানসুরা আ

বিএনপির জীবা আমিনার পাশে দাঁড়ালেন জামায়াতের মারদিয়া মমতাজ

জাতীয় সংসদে বাংলা-ইংরেজি মিলিয়ে বক্তব্য দিয়ে আলোচনায় আসা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জীবা আমিনা খানের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে অবস্থান নিয়েছেন জামায়াতের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মারদিয়া মমতাজ।

বুধবার (১৭ জুন) বিকেল ৪টার দিকে ফেসবুকে এক পোস্ট দিয়ে তিনি লেখেন, একজন বক্তার বক্তব্যের বিষয়ের সঙ্গে আপনার দ্বিমত থাকতে পারে। সে নিয়ে আলাপ করুন। তার পোশাক বা ভাষা নিয়ে কথা বলা একে অপ্রয়োজনীয়, উপরন্তু এতে আপনার নিজের বুঝবুদ্ধি রুচিই প্রকাশ পায়।

তিনি আরও লেখেন, ‘এমপি জীবা আমিনা খান দীর্ঘদিন প্রবাসে ছিলেন। তার ভাষায় বাংলা ইংলিশ মিশবে, এটা স্বাভাবিক। তিনি যে বিষয় নিয়ে আলাপ করেছেন, তার বিষ্ময় যে বিষয়ে সেটা সত্যিই দুঃখজনক বিষয়। শয়ে শয়ে কিলোমিটার কাঁচা রাস্তা, এসব জায়গায় শুধু সাধারণ মানুষের কষ্ট হয় তা না। সরকারি সেবাও সেখানে পৌঁছুতে দেরি হয়।’

পোস্টের শেষাংশে মারদিয়া মমতাজ লেখেন, ‘যে পুরুষেরা এমনকি নারীরাও, এভাবে জনসমক্ষে অন্য নারীর পোশাক, কথা নিয়ে কটাক্ষ করেন, তাদের পরিবারের অন্যান্য সদস্যদের জন্য আমার মায়া হয়।’

এদিকে একই ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির আরেক সংসদ সদস্য মানসুরা আক্তার।

jagonews24মানসুরা আক্তার

বুধবার ভোর ৩টা ৫২ মিনিটে নিজের ফেসবুক আইডিতে ক্ষোভ জানিয়ে তিনি লেখেন- “দুইদিন আগে ‘পার্সোনাল ফ্রিডম’ সংক্রান্ত আলাপে ‘পোশাক অবমাননা’ হয়েছে বলে ব্যাপক চেঁচামেচি করে আজ সারাদিন সংসদ সদস্য জীবা আমিনা খানের পোশাক নিয়ে অসভ্যতা করে গেছে।”

তিনি আরও মন্তব্য করেন, নিশ্চয়ই অমুক মঞ্চ তমুক মঞ্চের ‘প্রতিবাদের’ ধ্বজাধারীরা বা ‘নিরপেক্ষ- নট শিবির’ নেত্রীদের এ ব্যাপারে বড় বড় কলামও আসবে না। রক্ষাই হলো আমাদের। এসব আবর্জনাময় সিলেক্টিভ প্রতিবাদ যত কম সামনে আসে, তত চোখের শান্তি।

এমআইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow