বিএনপির নির্বাচনী অফিস ভাঙচুর

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিএনপির একটি নির্বাচনী অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে।  মঙ্গলবার (২৭ জানুয়ারি) গভীর রাতে উপজেলার গড়াডোবা ইউনিয়নের পাথারিয়া নতুন বাজারে এ ঘটনা ঘটে।  এ ঘটনায় প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতারা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও নেতাকর্মীরা প্রচার শেষে নিজ নিজ বাড়িতে চলে যান। বুধবার ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পান, অফিসঘরসহ চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। গড়াডোবা ইউনিয়ন বিএনপির সমন্বয়কারী মাহাবুব আলম খান মহসিন কালবেলাকে বলেন, আমাদের নেতাকর্মীরা রাতে প্রচার শেষে বাড়ি চলে যাওয়ার পর গভীর রাতে দুর্বৃত্তরা এ ভাঙচুর চালায়। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা কালবেলাকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow