বিএনপির নির্বাচনী কার্যালয়ের পাশে বোমা সদৃশ বস্তু উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপির অস্থায়ী নির্বাচনী কার্যালয়ের পাশ থেকে বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আমতৈল গ্রামের পশ্চিমপাড়ায় মফেজেলের ছেলে জগত আলীর চায়ের দোকানে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অস্থায়ীভাবে নির্বাচনী কার্যালয় স্থাপন করেন। ওই দোকানেই নিয়মিতভাবে নেতাকর্মীরা নির্বাচনী প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে থাকেন। শনিবার সকালে কার্যালয়ের পাশে লাল টেপে মোড়ানো সন্দেহজনক দুটি বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে গাংনী থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে দুর্বৃত্তরা এসব বোমা সদৃশ বস্তু কার্যালয়ের পাশে রেখে গেছে। গাংনী থানার ওসি উত্তম কুমার দাস বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করেছে। সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপির অস্থায়ী নির্বাচনী কার্যালয়ের পাশ থেকে বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমতৈল গ্রামের পশ্চিমপাড়ায় মফেজেলের ছেলে জগত আলীর চায়ের দোকানে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অস্থায়ীভাবে নির্বাচনী কার্যালয় স্থাপন করেন। ওই দোকানেই নিয়মিতভাবে নেতাকর্মীরা নির্বাচনী প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে থাকেন।
শনিবার সকালে কার্যালয়ের পাশে লাল টেপে মোড়ানো সন্দেহজনক দুটি বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে গাংনী থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে দুর্বৃত্তরা এসব বোমা সদৃশ বস্তু কার্যালয়ের পাশে রেখে গেছে।
গাংনী থানার ওসি উত্তম কুমার দাস বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করেছে। সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
What's Your Reaction?