বিএনপির বিজয়ে রাজধানীতে দোয়া ও মতবিনিময় সভা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঐতিহাসিক বিজয়ে রাজধানীতে শোকরানা দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানের একটি রেস্টুরেন্টে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক নেতাদের উদ্যোগে এই শোকরানা দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। তিনি তার বক্তব্যে বিএনপির ঐতিহাসিক বিজয়ে দেশবাসী ও নেতাকর্মীদের অভিনন্দন জানান এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ডা. বিটু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ তুলে ধরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গঠনে আগামী দিনের করণীয় সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং বিশেষ মোনাজাত পরিচালনার মাধ্যমে নির্বাচনে বিএনপির ঐতিহাসিক বিজয়ের জন্য মহান আল্লাহর দরবারে শোকরান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঐতিহাসিক বিজয়ে রাজধানীতে শোকরানা দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানের একটি রেস্টুরেন্টে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক নেতাদের উদ্যোগে এই শোকরানা দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
তিনি তার বক্তব্যে বিএনপির ঐতিহাসিক বিজয়ে দেশবাসী ও নেতাকর্মীদের অভিনন্দন জানান এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ডা. বিটু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ তুলে ধরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গঠনে আগামী দিনের করণীয় সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং বিশেষ মোনাজাত পরিচালনার মাধ্যমে নির্বাচনে বিএনপির ঐতিহাসিক বিজয়ের জন্য মহান আল্লাহর দরবারে শোকরানা আদায় করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সেক্রেটারি ডা. মোহাম্মদ জিয়াউর রহমান, সাবেক সহ-সভাপতি ডা. এ. কে. আল মিরাজ, সাবেক সভাপতি ডা. মো. সারোয়ার হোসেন, অধ্যাপক ডা. মো. জাহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ডা. মো. জহিরুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. মোহাম্মদ টিপু সুলতান, সাবেক সহ-সভাপতি ডা. মো. দেলোয়ার হোসেন, ডা. মো. রাকিব হোসেন, ডা. এ.বি.এম. কায়সার, ডা. সোহেল খান, সাবেক সভাপতি ডা. মো. আহছানুল কবীর, সাবেক সভাপতি ডা. রাশেদুল হাসান রিপন, ডা. মো. নাসিম আল ইসলাম, ডা. মো. হাসিবুল হাসান (হাসিব), ডা. সৈয়দ আরিফুর ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. মিজানুল হাশেম শাহীন, সাবেক সাধারণ সম্পাদক ডা. এম.এম. জায়েদ হোসেন চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. মীর সুফিয়ান (জন), সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মো. ফেরদৌস আলম, ডা. অপূর্ব কুমার সাহা, ডা. মুহাম্মদ মাহবুবুর রহমান, ডা. মো. মাহমুদ আলী, ডা. আরিফুল হক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. মশিউর রহমান, ডা. শাকিল হামজা, সাবেক সাধারণ সম্পাদক ডা. মো. মাহবুব-উল-ইসলাম জনি, সাবেক সিনিয়র সহ সভাপতি ডা. হাসানুজ্জামান টুটুল, সাবেক সাধারণ সম্পাদক ডা. মো. সামিউর রহমান, সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. আমিনুর রহমান হীরা।
আরও ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি ডা. তাপস কুমার দাস, ডা. মো. রাজিবুল হাসান, ডা. মো. সুলতান ইবনে সাঈদ, ডা. শাবিব ইবনে আব্দুল্লাহ, ডা. সাইদুল আমান জিসান, ডা. কাজী রাজিত দিগন্ত, ডা. মো. ইকরাম-উল-আজম খান, ডা. মো. মহিউদ্দিন রুবেল, ডা. মো. তৌহিদুল ইসলাম, ডা. মো. রেজাউল করিম রুবেল, ডা. মো. শরীফ সুলতান মাহবুব, ডা. মো. মাশকুরুল আলম, ডা. রুমান খান, ডা. মো. ফয়জুল ইসলাম, ডা. মো. হাফিজুর রহমান, ডা. রাজিব হোসেন, ডা. মো. হারুন-অর-রশিদ, ডা. মো. মামুন হোসেন, ডা. মো. আল শাহরিয়ার খান, বর্তমান সভাপতি শেখ শায়ের ইবনে রিচি, শাহ পরান, আফরাজীম আজাদ, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. এম. এ. তাইফুল হক, সাংগঠনিক সম্পাদক ডা. ফাহাদ মোল্লা, ইশমাম, দেওয়ান মৃদুল মাহমুদ, মো. আশরাফ হোসেন, তাজকির হোসেন আশরাফ, সালাউদ্দিন সেলিম বাধন প্রমুখ।
What's Your Reaction?