বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিলের আদেশ আজ

চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা ফেরনোর বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আপিলের বিষয়ে আদেশ হবে আজ (সোমবার)। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ আদেশ দেবেন। এর আগে চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা ফেরতের বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে এ সংক্রান্ত বিষয়ে আদেশের জন্য আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দিন ঠিক করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই দিন ঠিক করে আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। সঙ্গে ছিলেন ব্যারিস্টার মো. আনোয়ার হোসেন ও মো. মোস্তাফিজুর রহমান। অন্যদিকে ছিলেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, ব্যারিস্টার সারোয়ার ও আজিম উদ্দিন পাটোয়ারী। এর আগে, চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া

বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিলের আদেশ আজ

চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা ফেরনোর বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আপিলের বিষয়ে আদেশ হবে আজ (সোমবার)। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ আদেশ দেবেন।

এর আগে চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা ফেরতের বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে এ সংক্রান্ত বিষয়ে আদেশের জন্য আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দিন ঠিক করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই দিন ঠিক করে আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। সঙ্গে ছিলেন ব্যারিস্টার মো. আনোয়ার হোসেন ও মো. মোস্তাফিজুর রহমান। অন্যদিকে ছিলেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, ব্যারিস্টার সারোয়ার ও আজিম উদ্দিন পাটোয়ারী।

এর আগে, চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

গত ২৭ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ওই দিন আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম ও মো. রুহুল কুদ্দুস কাজল।

এফএইচ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow