বিএনপি অফিসে গিয়ে মিষ্টিমুখ করালেন আমির হামজা

বাংলাদেশে নির্বাচনী সংঘাত ও বিভেদের চিরাচরিত চিত্রের বাইরে এক অনন্য সম্প্রীতির নজির স্থাপন করলেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের নবনির্বাচিত জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা।  শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে তার প্রতিদ্বন্দ্বী ও বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের সঙ্গে কোলাকুলি করেন তিনি। পরে নিজ হাতে তাকে মিষ্টিমুখ করান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে দেশজুড়ে যখন উৎসবের আমেজ, ঠিক তখনই কুষ্টিয়ার এই দৃশ্য রাজনৈতিক শিষ্টাচারের এক নতুন বার্তা দিচ্ছে বলে জানান বিএনপি নেতাকর্মীরা। সন্ধ্যায় কুষ্টিয়া জেলা বিএনপি অফিসে পৌঁছালে মুফতি আমির হামজাকে শুভেচ্ছা জানান জাকির হোসেন সরকার ও উপস্থিত দলীয় নেতাকর্মীরা।  মুফতি আমির হামজার সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দারসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ।  মুফতি আমির হামজা বলেন, ভোটের মাঠে আমরা একে অপরের প্রতিপক্ষ ছিলাম ঠিকই, কিন্তু আমরা কেউই কারো শত্রু নই। কুষ্টিয়ার মানুষ আমাকে যে আমানত দিয়েছেন, তা রক্ষা করতে হলে দল-মতের ঊর্ধ্বে

বিএনপি অফিসে গিয়ে মিষ্টিমুখ করালেন আমির হামজা

বাংলাদেশে নির্বাচনী সংঘাত ও বিভেদের চিরাচরিত চিত্রের বাইরে এক অনন্য সম্প্রীতির নজির স্থাপন করলেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের নবনির্বাচিত জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে তার প্রতিদ্বন্দ্বী ও বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের সঙ্গে কোলাকুলি করেন তিনি। পরে নিজ হাতে তাকে মিষ্টিমুখ করান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে দেশজুড়ে যখন উৎসবের আমেজ, ঠিক তখনই কুষ্টিয়ার এই দৃশ্য রাজনৈতিক শিষ্টাচারের এক নতুন বার্তা দিচ্ছে বলে জানান বিএনপি নেতাকর্মীরা। সন্ধ্যায় কুষ্টিয়া জেলা বিএনপি অফিসে পৌঁছালে মুফতি আমির হামজাকে শুভেচ্ছা জানান জাকির হোসেন সরকার ও উপস্থিত দলীয় নেতাকর্মীরা। 

মুফতি আমির হামজার সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দারসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ। 

মুফতি আমির হামজা বলেন, ভোটের মাঠে আমরা একে অপরের প্রতিপক্ষ ছিলাম ঠিকই, কিন্তু আমরা কেউই কারো শত্রু নই। কুষ্টিয়ার মানুষ আমাকে যে আমানত দিয়েছেন, তা রক্ষা করতে হলে দল-মতের ঊর্ধ্বে উঠে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

আমির হামজা আরও বলেন, জাকির ভাই একজন সজ্জন ব্যক্তি, কুষ্টিয়ার উন্নয়নে তার পরামর্শ ও সহযোগিতা নিয়ে আমি সামনের দিকে এগোতে চাই। 

বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, বিজয়ী প্রার্থী আমির হামজা শুভেচ্ছা জানাতে এসেছিলেন। আমিও তাকে শুভেচ্ছা জানিয়েছি। তারা যদি ভালো কাজ করে আমরা তাদের পাশে থাকব।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা ১ লাখ ৮০ হাজার ৬৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯০৯ ভোট ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ৩ (সদর) আসনে জামায়াত বিএনপিসহ ৬জন প্রার্থী প্রতিন্দন্দ্বিতা করেন। এ আসনে ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। এ আসনে ভোটার সংখ্যা মোট ৪ লাখ ৪০ হাজার ৮৪২জন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow