বিএনপি কার্যালয়ে হামলা, জখম স্বেচ্ছাসেবক দল নেতা
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার সাতাইশ এলাকায় বিএনপির একটি দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মোজাম্মেল লস্কর (৪৯)। অভিযোগ অনুযায়ী, সাতাইশ স্কুলের পশ্চিম পাশে অবস্থিত দলীয় কার্যালয়ে বসে থাকা অবস্থায় মোজাম্মেল লস্করের ওপর হামলা চালানো হয়। অভিযুক্ত হিসেবে স্থানীয় যুবদল নেতা পরিচয়দানকারী মো. বেলাল খান (৩৫) ও আশরাফুল ইসলাম (৩২)-এর নাম উল্লেখ করা হয়েছে। ১৫-২০ জন অজ্ঞাতনামা সহযোগীসহ দেশীয় অস্ত্র নিয়ে অফিসে ঢুকে ভাঙচুর চালায় এবং এলোপাতাড়ি মারধর করে বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীর দাবি, বেলাল খান চাপাতি দিয়ে তার মাথায় কোপ দেন। আশরাফুল ইসলাম লোহার পাইপ দিয়ে আঘাত করেন এবং তার পকেটে থাকা ব্যবসার নগদ ৫২ হাজার টাকা ছিনিয়ে নেন। হামলায় তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তার মাথায় ৮টি সেলাই দেন। অভ
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার সাতাইশ এলাকায় বিএনপির একটি দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মোজাম্মেল লস্কর (৪৯)।
অভিযোগ অনুযায়ী, সাতাইশ স্কুলের পশ্চিম পাশে অবস্থিত দলীয় কার্যালয়ে বসে থাকা অবস্থায় মোজাম্মেল লস্করের ওপর হামলা চালানো হয়। অভিযুক্ত হিসেবে স্থানীয় যুবদল নেতা পরিচয়দানকারী মো. বেলাল খান (৩৫) ও আশরাফুল ইসলাম (৩২)-এর নাম উল্লেখ করা হয়েছে। ১৫-২০ জন অজ্ঞাতনামা সহযোগীসহ দেশীয় অস্ত্র নিয়ে অফিসে ঢুকে ভাঙচুর চালায় এবং এলোপাতাড়ি মারধর করে বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীর দাবি, বেলাল খান চাপাতি দিয়ে তার মাথায় কোপ দেন। আশরাফুল ইসলাম লোহার পাইপ দিয়ে আঘাত করেন এবং তার পকেটে থাকা ব্যবসার নগদ ৫২ হাজার টাকা ছিনিয়ে নেন। হামলায় তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তার মাথায় ৮টি সেলাই দেন।
অভিযুক্ত বেলাল খান মুঠোফোনে জানান, তার লিজকৃত জমিতে অনুমতি ছাড়া দলীয় কার্যালয় স্থাপন করা হয়েছে। দোয়া মাহফিল ও খিচুড়ি অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ না জানানোকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। তবে তিনি হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন।
টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি এবং স্থানীয়ভাবে আপস-মীমাংসার চেষ্টা চলছে। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন খান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। হামলা, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।
What's Your Reaction?